1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
হাত দিয়ে গোল করে লাল কার্ড, যা বলছেন নেইমার - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প: মৃত বেড়ে ৩,৩৪২, আহত ১৬ হাজারের বেশি কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ

হাত দিয়ে গোল করে লাল কার্ড, যা বলছেন নেইমার

প্রতিনিধি

হাত দিয়ে গোল করে লাল কার্ড, যা বলছেন নেইমার
সান্তোসে কি নিজের শেষ ম্যাচেই লাল কার্ড দেখে ফেললেন নেইমার জুনিয়র? হাত দিয়ে গোল করে রেফারির লাল কার্ড দেখেছেন এই ব্রাজিলিয়ান প্লে-মেকার। তবে এটাই তার এই ক্লাবে শেষ ম্যাচ কি না, তা নিয়ে আছে নানা প্রশ্ন। নিষেধাজ্ঞা পার করে যখন আবার ব্রাজিলিয়ান লিগে খেলার সুযোগ পাবেন, ততদিনে তার চুক্তির মেয়াদ শেষ হবে।

নেইমারকে সান্তোস এরপর দলে রাখবে কি না, সেটার ওপরেই নির্ভর করছে সবকিছু। তবে নিজের কপালে কুড়াল যে নেইমার নিজেই মেরেছেন তাতে সন্দেহ নেই।

বোটাফোগোর বিপক্ষে ম্যাচের প্রথমার্ধের যোগ করা সময়ে ফাউল করে প্রথম হলুদ কার্ড দেখেন নেইমার। দ্বিতীয়ার্ধের ৭৬ মিনিটে হাত দিয়ে গোল করে দেখেছেন দ্বিতীয় হলুদ কার্ড। সেটাই পরিণত হয় লাল কার্ডে। গনজালো এস্কোবারের পাস ছিল বক্সের দিকে। বোটাফোগোর গোলরক্ষক ভিক্টর সেটা ঠেকিয়ে দেন। রিবাউন্ডে আসা বলটাকে এরপর হাত দিয়েই জালের দিকে ঠেলে দেন নেইমার। সেই সুবাদেই এই লাল কার্ড।

হাত দিয়ে গোল করে লালকার্ড পেলেন নেইমার (ভিডিও)

এমন কাণ্ডের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ দেখিয়েছেন নেইমার। লিখেছেন, ‘আমাকে দ্বিতীয় হলুদ কার্ডটা দেখানো ঠিক আছে। কিন্তু রেফারি তো প্রথম কার্ডেই তামাশা করেছে। আমি একটা ফাউল করলাম আর সঙ্গে সঙ্গে হলুদ কার্ড! রেফারিং এতটাই বাজে ছিল! এটা শুধুই আমার মতামত। দয়া করে আমাকে আর বাড়তি শাস্তি দেবেন না।’

ক্ষমা চেয়েছেন ভক্তদের কাছেও। নেইমার ক্ষমা চেয়ে তিনি বলেন, ‘গোলের জন্য বেশি মরিয়া হয়ে কখনো কখনো আমরা ভুল করি। আমি আমার সতীর্থ বটেই, ভক্তদের কাছেও ক্ষমা চাইছি। আমি ভুল করে ফেলেছি, দয়া করে আমাকে ক্ষমা করে দিন।’

বোটাফোগোর বিপক্ষে হারের পর দায়ও নিয়েছেন তিনি, “আমি একটি ভুল করেছি, আমাকে ক্ষমা করুন। আজকে আমি যদি বাইরে চলে না যেতাম, নিশ্চিতভাবেই তিনটি পয়েন্ট পেতাম আমরা। ওই তিন পয়েন্ট না পাওয়ার দায় আমাকেই দিতে পারেন!”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!