ইপেপার / প্রিন্ট
আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্লাটিনাম জয়ন্তী উপলক্ষ্যে ঢাকা জেলা আওয়ামী লীগের উদ্যোগে সাভার হেমায়েতপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
সভা সফল করতে অনুষ্ঠানস্থল পরিদর্শন করেছেন ঢাকা জেলা আওয়ামী লীগের নেতারা।
মঙ্গলবার (০২ জুলাই ) বিকাল তিনটায় সাভারে হেমায়েতপুর বাস স্ট্যান্ড সংলগ্ন আলোচনা সভার আনুষ্ঠানিক স্থান পরিদর্শন করেছেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ এমপি।
এ সময় তিনি বলেন, স্টেজ প্যান্ডেল সাউন্ড সিস্টেমের কাজ প্রায় শেষের দিকে।
আমরা আশা করি যে বৃষ্টি বাজারে দিনের মধ্যেও হাজার হাজার নেতাকর্মীদের উপস্থিতিতে।
আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্লাটিনাম জয়ন্তী উপলক্ষ্যে আগামীকাল ঢাকা জেলা আওয়ামী লীগের উদ্যোগে স্মরণকালের সবচেয়ে বড় আলোচনা সভা সফলভাবে, আলোচনা সভা সাভার হেমায়েতপুরে অনুষ্ঠিত হবে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বিনিয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এমপি।
আলোচনা সভা সফল করার লক্ষ্যে আজ অনুষ্ঠানস্থল পরিদর্শন করার সময় উপস্থিত ছিলেন, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ, সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব,ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ফখরুল আলম সমর,সহ আরো অনেক নেতাকর্মী বৃন্দ।