1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
স্বামী নিকের ছিল ৮ প্রেমিকা, জেনে কী বলেছিলেন প্রিয়াঙ্কা - NEWSTVBANGLA
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন

স্বামী নিকের ছিল ৮ প্রেমিকা, জেনে কী বলেছিলেন প্রিয়াঙ্কা

প্রতিনিধি

বলিউডের জনপ্রিয় দম্পতি অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও সংগীততারকা নিক জোনাস। ২০১৮ সালে বিয়ের পর প্রায় ৬ বছরের এক ছাদের নিচে কাটিয়ে দিয়েছেন এই জুটি।

তাদের প্রেমের শুরুটা নাকি হয়েছিল গায়কের পক্ষ থেকেই। ১০ বছরের ছোট নিক জোনাস টুইটারে সরাসরি মেসেজ করে প্রিয়াঙ্কা চোপড়ার নম্বর চেয়েছিলেন। যদিও সেই সময় অন্য এক সম্পর্কে ছিলেন অভিনেত্রী। তবে সেই সম্পর্ক যে শেষের পথে সেটাও ততদিনে বুঝে গেছেন দেশি গার্ল।

যে কারণে শুরু করেন পপ তারকার সঙ্গে যোগাযোগ। টুইটারে কথোপকথন থেকে একপর্যায়ে দেখা করেন এই জুটি। জড়িয়ে পড়েন প্রেমের সম্পর্কে। সেখান থেকে সিদ্ধান্ত নেন বিয়ের।

তবে প্রিয়াঙ্কার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার আগে নিকেরও ছিল একাধিক সম্পর্ক। সেটাও একজন দুইজন নয়। এই গায়কের জীবনে নাকি এসেছিল ৮ জন প্রেমিকা।

তবে যে তিনটি সম্পর্ক নিয়ে সবচেয়ে বেশি চর্চা ছিল, সেগুলো হলো- মিলি সাইরাস, সেলেনা গোমেজ ও অলিভিয়া কুলপোর সঙ্গে। প্রত্যেকেই স্বক্ষেত্রে খ্যাতনামী তারকা।

যদিও একটি সম্পর্কও টেকেনি নিকের। শেষ পর্যন্ত ভারতীয় অভিনেত্রীর সঙ্গে ঘর বাঁধেন এই গায়ক। কিন্তু স্বামীর প্রেমজীবনের কথা জানতে পেরে কী প্রতিক্রিয়া দেন প্রাক্তন বিশ্ব সুন্দরী?

প্রিয়াঙ্কা এখন নিকের ঘরনি। কন্যা মালতী মেরিকে নিয়ে সুখী দাম্পত্য তাদের। ২০১৮ সালের ১ ডিসেম্বর তারা বিয়ে করেন। খ্রিস্ট ও হিন্দু— দুই সম্প্রদায়ের রীতি মেনেই বিয়ে হয়।

২০২২ সালে সারোগেসির মাধ্যমে মা হন প্রিয়াঙ্কা। সামাজিক মাধ্যমেও প্রকাশ পায় তাদের সুখী দাম্পত্যের ছবি। তবে স্বামীর প্রাক্তন প্রেমিকাদের কথা যখন জেনেছিলেন তখন কি খারাপ লেগেছিল অভিনেত্রীর?

প্রিয়াঙ্কা জানান, নিকের প্রেমিকা বা অতীতের সম্পর্কগুলো তার ওপর বিন্দুমাত্র প্রভাব ফেলতে পারেনি। অভিনেত্রীর কথায়, ‘এসব বিষয়ে কখনো মাথা ঘামাই না, পাত্তাও দেই না। আমি আমার জীবনের বইয়েরে পাতার পেছনের দিকে পড়ি না কখনও।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!