1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
স্বস্তিকা-রাজের সঙ্গী হলেন ভাবনা - NEWSTVBANGLA
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন

স্বস্তিকা-রাজের সঙ্গী হলেন ভাবনা

প্রতিনিধি

‘আলতাবানু জোছনা দেখেনি’ শিরোনামের সিনেমায় শরিফুল রাজ-স্বস্তিকা মুখার্জির সঙ্গে যুক্ত হয়েছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক হিমু আকরাম।

এই সিনেমায় ভাবনা অভিনয় করছেন জুলেখা চরিত্রে। এ বিষয়ে অভিনেত্রীর ভাষ্য, ‘চরিত্রটা পছন্দ হয়েছে। আর ডিরেক্টর খুব চেয়েছেন আমি যাতে কাজটা করি। যখন কোনও ডিরেক্টর চরিত্রের দাবি থেকে আমাকে এভাবে চান, সেটা শিল্পী হিসেবে সম্মানের। এছাড়া স্বস্তিকা মুখার্জি ও শরিফুল রাজ আমার পছন্দের অভিনেতা। শুটিং সেটে তাদের সঙ্গী হওয়ার জন্যে মুখিয়ে আছি।’

আগেই জানা গিয়েছিল, শরিফুল রাজ একাই এ সিনেমায় অভিনয় করবেন তিনটি চরিত্রে। চরিত্র তিনটির নাম প্রেমচাঁদ, সুজন মিয়া ও মইনুল হোসেন। এটা আসলে এক মানুষের তিনটি রূপ। একটার সঙ্গে আরেকটার মিল নেই কোনও;  তিন সময়ের গল্প নিয়ে নির্মিত হতে যাচ্ছে এই ডার্ক থ্রিলার।

সিনেমাটি প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘পুরান ঢাকা থেকে শুরু করে গল্পটা যাবে সৈয়দপুর রেল জংশনে এবং অষ্টগ্রামের হাওরে গিয়ে এর গল্প শেষ হবে। যেহেতু তিনটা সময়কে দেখানো হবে সে অনুযায়ী গল্পের হিরোর লুকেরও কিছু বিষয় পরিবর্তনের ব্যাপার আছে। সেজন্যই শুটিংয়ে যেতে আমাদের খানিক বিলম্ব হয়ে যাচ্ছে। তবে এর মধ্যে আমরা সব গুছিয়ে নিয়েছি।’

প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়া জানাচ্ছে, অক্টোবর নাগাদ শুটিং শুরু হতে পারে।

এই সিনেমায় আরও অভিনয় করবেন মামুনুর রশিদ, সালাহউদ্দিন লাভলু, ইরেশ যাকের, মিহি আহসান, আরফান মৃধা শিবলু, ইলোরা গহর, মুকিত জাকারিয়া প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!