ইপেপার / প্রিন্ট
দেশের বাজারে সোনার দাম নতুন রেকর্ড সৃষ্টি করেছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) মঙ্গলবার জানিয়েছে, সোনার দাম বেড়ে এখন ভরি প্রতি ২ লাখ ৪৪ হাজার ১২৮ টাকা। এটি দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম।
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈশ্বিক বাজারে স্বর্ণের দাম বৃদ্ধির কারণে স্থানীয় বাজারেও দাম বাড়ছে। প্রতি আউন্স স্বর্ণের দাম বর্তমানে ৪ হাজার ৭৪৫ ডলার ছাড়িয়েছে।
নতুন দাম অনুযায়ী বিভিন্ন ক্যারেটের সোনার মূল্য:
২২ ক্যারেট: ২,৪৪,১২৮ টাকা প্রতি ভরি
২১ ক্যারেট: ২,৩২,৯৮৮ টাকা প্রতি ভরি
১৮ ক্যারেট: ১,৯৯,৭৪৬ টাকা প্রতি ভরি
সনাতন পদ্ধতি: ১,৬৩,৮২১ টাকা প্রতি ভরি
সোনার সঙ্গে রুপার দামও বেড়েছে। প্রতি ভরির দাম:
২২ ক্যারেট রুপা: ৬,৫৯০ টাকা
২১ ক্যারেট রুপা: ৫,২৯৯ টাকা
১৮ ক্যারেট রুপা: ৫,৪২৪ টাকা
সনাতন পদ্ধতি রুপা: ৪,০৮২ টাকা
নতুন দাম ২১ জানুয়ারি বুধবার থেকে কার্যকর হবে।