বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সোনার দাম রেকর্ড ছাড়ালো: ভরি ২ লাখ ৪৪ হাজার টাকা

প্রকাশিত হয়েছে- বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬

দেশের বাজারে সোনার দাম নতুন রেকর্ড সৃষ্টি করেছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) মঙ্গলবার জানিয়েছে, সোনার দাম বেড়ে এখন ভরি প্রতি ২ লাখ ৪৪ হাজার ১২৮ টাকা। এটি দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈশ্বিক বাজারে স্বর্ণের দাম বৃদ্ধির কারণে স্থানীয় বাজারেও দাম বাড়ছে। প্রতি আউন্স স্বর্ণের দাম বর্তমানে ৪ হাজার ৭৪৫ ডলার ছাড়িয়েছে।

নতুন দাম অনুযায়ী বিভিন্ন ক্যারেটের সোনার মূল্য:

  • ২২ ক্যারেট: ২,৪৪,১২৮ টাকা প্রতি ভরি

  • ২১ ক্যারেট: ২,৩২,৯৮৮ টাকা প্রতি ভরি

  • ১৮ ক্যারেট: ১,৯৯,৭৪৬ টাকা প্রতি ভরি

  • সনাতন পদ্ধতি: ১,৬৩,৮২১ টাকা প্রতি ভরি

সোনার সঙ্গে রুপার দামও বেড়েছে। প্রতি ভরির দাম:

  • ২২ ক্যারেট রুপা: ৬,৫৯০ টাকা

  • ২১ ক্যারেট রুপা: ৫,২৯৯ টাকা

  • ১৮ ক্যারেট রুপা: ৫,৪২৪ টাকা

  • সনাতন পদ্ধতি রুপা: ৪,০৮২ টাকা

নতুন দাম ২১ জানুয়ারি বুধবার থেকে কার্যকর হবে।