1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দেবেন ড. ইউনূস - NEWSTVBANGLA
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন

সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দেবেন ড. ইউনূস

প্রতিনিধি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন যোগ দেবেন ব‌লে জা‌নি‌য়ে‌ছেন জাতিসংঘ আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস।

বৃহস্পতিবার (২২ আগস্ট) অতিরিক্ত পররাষ্ট্র সচিব রিয়াজ হামিদুল্লাহর সঙ্গে বৈঠক শে‌ষে সাংবা‌দিক‌দের মুখোমু‌খি হয়ে এ কথা ব‌লেন জাতিসংঘ আবাসিক প্রতিনিধি।

গোয়েন লুইস বলেন, বৈঠকে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন নিয়ে কথা হয়েছে। কারণ, ড. ইউনূস ওই অধিবেশনে যোগ দেবেন।

জাতিসংঘ আবাসিক প্রতিনিধি ব‌লেন, আমরা তথ্য-উপাত্ত এবং এসডিজি পরিসংখ্যান নিয়ে কথা বলেছি। আমরা সরকারের নতুন যে অগ্রাধিকারগুলো আছে সেগুলোর বিষয়ে আমাদের কাছে যে সহায়তা সরকার চেয়েছে, তা নিয়ে কথা বলেছি।

ছাত্র-জনতার আন্দোলন নিয়ে ঢাকায় আসা জাতিসংঘ তদন্ত দল নিয়ে গো‌য়েন লুইস ব‌লেন, বর্তমানে জা‌তিসংঘ একটি প্রতিনিধি দল অবস্থান করছে। কিন্তু এটি মূল তদন্ত দল নয়। ফ্যাক্ট ফাইন্ডিং দল কতদিন কাজ করবে, সরকারের প্রত্যাশা কী এবং অন্যান্য বিষয় নিয়ে তারা আলোচনা করবে।

ফ্যাক্ট ফাইন্ডিং মিশন পূর্ণ তদন্ত করবে কি না— জানতে চাইলে তিনি বলেন, বর্তমানে তদন্ত দল কর্মপরিধি কতটুকু হবে, সেটির বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!