1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সুস্থ সংস্কৃতির সেতুবন্ধনে ঢাকা পোস্টের ৫ বছর - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

সুস্থ সংস্কৃতির সেতুবন্ধনে ঢাকা পোস্টের ৫ বছর

প্রতিনিধি

বাংলাদেশের ডিজিটাল মিডিয়া ল্যান্ডস্কেপে আমরা প্রায়ই দেখি বিনোদন সংবাদের শিরোনাম করা হয় চটকদার, কখনো বা বিভ্রান্তিকর। ব্যক্তিগত জীবনের কাদা ছোড়াছুড়ি বা ভিত্তিহীন গুঞ্জনকে মূল সংবাদ হিসেবে উপস্থাপন করার এক অপসংস্কৃতি দীর্ঘকাল ধরেই চলে আসছে। এদিকে ঢাকা পোস্ট বিনোদন সাংবাদিকতায় এক নতুন দিগন্ত উন্মোচন করেছে।

যা কেবল সংবাদ পরিবেশন নয় বরং একটি সুস্থ সাংস্কৃতিক ধারা তৈরির প্রতিশ্রুতি নিয়ে কাজ শুরু করে ২০২০ সালে। বিনোদন সাংবাদিকতা মানে কেবল গ্ল্যামার জগতের গসিপ নয়! বরং একটি জাতির সাংস্কৃতিক প্রতিচ্ছবি। রুচিশীল সংবাদ দিয়েও পাঠকদের মন জয় করা সম্ভব। একটি দেশকে চেনা যায় তার সংস্কৃতি দিয়ে। যেখানে আমরা কাজ করে যাচ্ছি প্রতিনিয়ত।

বিনোদন জগতের সংবাদ প্রকাশের ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ নিরপেক্ষতা বজায় রাখা। যখন কোনো শিল্পীকে নিয়ে বিতর্ক তৈরি হয় তখন অনেক গণমাধ্যম কোনো একটি পক্ষ নিয়ে রঙ দিয়ে সংবাদ প্রকাশ করে। কিন্তু ঢাকা পোস্ট এখানে ব্যতিক্রম। কোনো পক্ষ না নিয়ে বরং সত্যনিষ্ঠ ও নিরপেক্ষ অবস্থান থেকে সংবাদ প্রকাশ করার চেষ্টা করে সবসময়।

এই পেশাদারিত্বের কারণে কেবল সাধারণ পাঠকই নয়, বিনোদন জগতের প্রথম সারির তারকারাও ঢাকা পোস্টকে তাদের আস্থার জায়গা হিসেবে বিবেচনা করেন। নতুন প্রতিভা ও উদীয়মান শিল্পীদের খবর প্রচারে ঢাকা পোস্ট সবসময়ই অগ্রগামী।

উদাহরণস্বরূপ, ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর পথ ধরে যখন তার ছোট বোন মালাইকা চৌধুরীর শোবিজে অভিষেক ঘটে, ঢাকা পোস্ট তখন সেই সংবাদটি অত্যন্ত গুরুত্বের সাথে প্রকাশ করে।

নিয়মিত নাটক, সিনেমা, সংগীত এবং শিল্পের অন্যান্য বিষয়ে সংবাদ প্রকাশের মাধ্যমে ঢাকা পোস্ট বাংলাদেশিদের মনন ও সংস্কৃতির এক প্রকৃত ধারক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। বিনোদন সাংবাদিকতায় সবচেয়ে সংবেদনশীল বিষয় শিল্পীদের ব্যক্তিগত জীবন। প্রায়ই দেখা যায়, কোনো প্রামাণ্য ভিত্তি ছাড়াই তারকাদের সম্পর্ক বা বিচ্ছেদ নিয়ে মুখরোচক খবর প্রচার করা হয়। ঢাকা পোস্ট এ ক্ষেত্রে কঠোর নৈতিকতা অনুসরণ করে।

সংগীতশিল্পী তাহসান খান এবং অভিনেত্রী তাসনিয়া ফারিণকে নিয়ে যখন একটি ভিত্তিহীন বিয়ের গুঞ্জন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, তখন অনেক গণমাধ্যম যাচাই ছাড়াই তা প্রচার করতে থাকে। কিন্তু ঢাকা পোস্ট সেই স্রোতে গা ভাসায়নি। প্রকৃত সত্যটি তুলে ধরে এবং পাঠকদের বিভ্রান্তি দূর করে। ব্যক্তিগত গোপনীয়তাকে শ্রদ্ধা জানিয়ে কীভাবে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা যায় সেক্ষেত্রে ঢাকা পোস্টের বিনোদন বিভাগ অনুকরণীয় উদাহরণ সৃষ্টি করেছে।

হলিউড থেকে বলিউড
ঢাকা পোস্ট কেবল দেশের অভ্যন্তরীণ বিনোদন জগতেই সীমাবদ্ধ থাকেনি। বলিউড থেকে হলিউড বিশ্বের বড় বড় শোবিজ ইন্ডাস্ট্রির খবরাখবরও গুরুত্ব পায়।

এই সময়ে সোশ্যাল মিডিয়া বা ফেসবুকভিত্তিক সংবাদের দাপট সীমাহীন। মুহূর্তের মধ্যে যে কেউ তথ্য ছড়িয়ে দিতে পারে। এমন এক প্রতিযোগিতামূলক সময়ে একটি নিউজ পোর্টালকে টিকে থাকতে হলে গতির সাথে তথ্যের নির্ভুলতা বজায় রাখা অত্যন্ত কঠিন এক চ্যালেঞ্জ। ঢাকা পোস্ট এই চ্যালেঞ্জ সফলভাবে মোকাবিলা করেছে।

বর্তমানে বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা নিয়মিত এই পোর্টাল পড়েন। প্রবাসীদের জন্য দেশের বিনোদন জগতের খবর পাওয়া মানে শেকড়ের সাথে যুক্ত থাকা। ঢাকা পোস্ট সেই প্রবাসীদের কাছে দেশের নাটক, সিনেমা এবং সংস্কৃতির সর্বশেষ খবর পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সেতুবন্ধন হিসেবে কাজ করছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!