1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কোরবানির পশুবাহী পরিবহন থামানো যাবে না : আইজিপি - NEWSTVBANGLA
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন

সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কোরবানির পশুবাহী পরিবহন থামানো যাবে না : আইজিপি

প্রতিনিধি

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কোরাবানির পশুবাহী গাড়ি কোথাও থামানো যাবে না।
তিনি বলেন, পুলিশের সকল ইউনিটকে ইতোমধ্যে এ সংক্রান্ত নির্দেশনা প্রদান করা হয়েছে।
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আইজিপি আজ বৃহস্পতিবার রাজধানীর গাবতলী পশুর হাট, গাবতলী ও সায়েদাবাদ বাস টার্মিনাল, সদরঘাট লঞ্চ টার্মিনাল এবং কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন।
এসময় অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) মো. আতিকুল ইসলাম, নৌ পুলিশের অতিরিক্ত আইজি মোহা. আবদুল আলীম মাহমুদ, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির অতিরিক্ত কমিশনার (অতিরিক্ত আইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) ড. খ. মহিদ উদ্দিন, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সরদার শাহাদাত আলীসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
আইজিপি বলেন, জনগণের ঈদযাত্রা স্বস্তিদায়ক করা, যানবাহন চলাচলে শৃঙ্খলা বজায় রাখা এবং সড়ক দুর্ঘটনা রোধে মহাসড়কে ফিটনেসবিহীন ও মেয়াদোত্তীর্ণ গাড়ি এবং নসিমন, করিমন, ভটভটি, থ্রি হুইলার ইত্যাদি যানবাহন চলাচল বন্ধ থাকবে।
পুলিশ প্রধান বলেন, আসন্ন ঈদুল আযহা নিরাপদ ও নির্বিঘেœ উদযাপনের লক্ষ্যে মেট্রোপলিটন পুলিশ ও জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ, রেলওয়ে পুলিশ, নৌ পুলিশসহ পুলিশের বিশেষায়িত ইউনিটসমূহ একসাথে একযোগে কাজ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!