1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সীমান্ত দিয়ে বাংলাদেশির মরদেহ ফেরত দিল বিএসএফ - NEWSTVBANGLA
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: প্রশাসনকে দায়ী করে নাহিদ ইসলামের বিচার দাবি এআই সম্প্রসারণে মাইক্রোসফটে সাড়ে ৪ হাজারের বেশি কর্মী ছাঁটাই লিথুয়ানিয়া সীমান্তে ৫৪ অভিবাসী আটক, তাদের মধ্যে বাংলাদেশিও টানা বৃষ্টিতে চট্টগ্ররামে জলাবদ্ধতা, হাঁটুসমান পানিতে জনজীবন বিপর্যস্ত ‘২৩ বছর ধরে আমাকে শেষ করার চেষ্টা করছেন, লাভ হয়নি’—সমালোচকদের জবাব রোনালদোর সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২ ভেটেরিনারি হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধে জিরো টলারেন্সের নির্দেশ প্রশান্ত মহাসাগরে পারমাণবিক সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল চীন, উদ্বেগ জাপান-অস্ট্রেলিয়ার রাঙামাটিতে অবৈধ সিএনজি বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি চালকদের রাঙামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি

সীমান্ত দিয়ে বাংলাদেশির মরদেহ ফেরত দিল বিএসএফ

প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও ইমিগ্রেশন সীমান্ত দিয়ে বাংলাদেশি এরশাদুল হক নামে এক যুবকের মরদেহ হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শুক্রবার (১৫ নভেম্বর) দুপুরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশের উপস্থিতিতে ওই মরদেহ হস্তান্তর করা হয়। নিহত এরশাদুল কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার আপুয়ারখাতা গ্রামের মজিবর রহমানের ছেলে।

পুলিশ জানায়, গত ৫ অক্টোবর বাজারে যাওয়ার কথা বলে উলিপুর সীমান্তপথে অবৈধভাবে ভারতে যান এরশাদুল। সেখানে যাওয়ার পর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মারা যান। এদিকে এরশাদুল বাড়ি না ফেরায় পরিবারের লোকজন উলিপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে। একপর্যায়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি মরদেহের ছবির মাধ্যমে এরশাদুলের বিষয়টি জানতে পারে তার পরিবার। পরে ভারতীয় হাইকমিশনে যোগাযোগ করলে আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার নালিতাবাড়ী সীমান্ত দিয়ে মরদেহটি হস্তান্তর করা হয়।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছানোয়ার হোসেন বলেন, বিএসএফের কাছ থেকে মরদেহ গ্রহণ করেছি। এরপর জিডির মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর সম্পন্ন হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!