1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সিয়ামের ‘জংলি’র পথে কি এবার যশ? - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম
lbwarkcqap1xha 0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের

সিয়ামের ‘জংলি’র পথে কি এবার যশ?

প্রতিনিধি

দক্ষিণী সুপারস্টার যশের আসন্ন সিনেমা ‘টক্সিক’ নিয়ে এখন দর্শকমহলে ব্যাপক উন্মাদনা। সম্প্রতি সিনেমাটির দুটি টিজার প্রকাশের পর যশের লুক নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। তবে এই আলোচনার মাঝেই সামাজিক মাধ্যমে নতুন এক গুঞ্জন ডালপালা মেলছে। দর্শকদের একাংশ যশের নতুন লুকের সাথে ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদের ‘জংলি’ সিনেমার লুকের মিল খুঁজে পাচ্ছেন; যশের ‘রায়া’ ও ‘টিকিট’ লুকের এই রূপান্তর দর্শকদের মনে সিয়ামের ‘জংলি’ ও ‘জনি’ চরিত্রের কথা মনে করিয়ে দিচ্ছে।

আসন্ন সিনেমা ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’-এর জন্য যশ নিজেকে আমূল বদলে ফেলেছেন। সিনেমাটির অফিশিয়াল পেজ থেকে যশের দ্বৈত চরিত্রের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

টিজারে রায়া চরিত্রে যশকে তার চিরচেনা লম্বা চুল ও ঘন দাড়িতে দেখা গেছে, যেখানে কুয়াশার মাঝে সিগারেট হাতে তার উপস্থিতি দর্শকদের নজর কেড়েছে। আবার দ্বিতীয় চরিত্র টিকিট দিয়েও চমকে দিয়েছেন যশ। ছোট চুল ও একদম ক্লিন শেভড লুকে যশকে চেনাই দায়। সোমবার তার এই পরিবর্তনের একটি ভিডিও ভাইরাল হলে তৈরি হয় বেশ আলোচনা।

মূলত, যশের এই ভোলবদলের খবরটি সামনে আসতেই দর্শকরা গত বছর মুক্তি পাওয়া সিয়ামের ‘জংলি’ সিনেমার পোস্টারের সাথে এর তুলনা করছেন। সিয়ামও ঠিক একইভাবে উসকো-খুসকো চুল আর ঘন দাড়ির একটি কর্কশ লুকে ধরা দিয়েছিলেন, যেখানে তার কাঁধে ছিল একটি কাক। পরবর্তীতে তিনি ‘জনি’ নামক এক মার্জিত লুকে হাজির হন, যেখানে দাড়িহীন মুখে মাথায় জেল দিয়ে মোটরসাইকেলে বসে থাকতে দেখা যায় তাকে। সিয়াম সেই সময় ক্যাপশনে লিখেছিলেন, ‘আমি আছি জনির সাথে। জংলির সাথে তো পরিচয় হলো ঠিকই, এবার জনির সাথে পরিচিত হওয়ার পালা’।

সামাজিক মাধ্যমে দর্শকদের কেউ কেউ বিষয়টিকে ‘অনুকরণ’ হিসেবে সন্দেহ করলেও কোনো পক্ষ থেকেই বিষয়টি স্পষ্ট করা হয়নি। তবে দুই সিনেমার চরিত্রেই ‘রাফ’ লুকে দাড়ি-চুলের আধিক্য এবং পরবর্তীতে ক্লিন শেভড ‘ডিসেন্ট’ লুকের এই ধারা দর্শকদের মধ্যে কৌতূহল বাড়িয়েছে। সিয়ামের মতো যশের সিনেমাতেও কি তবে দ্বৈত চরিত্রের বড় কোনো চমক থাকছে? উত্তর মিলবে আগামী ১৯ মার্চ, সিনেমাটি বিশ্বজুড়ে মুক্তি পাওয়ার পর।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!