1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
‘সিনেমার বাইরে আমাদের বাস্তব জীবন থাকে না’ - NEWSTVBANGLA
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন

‘সিনেমার বাইরে আমাদের বাস্তব জীবন থাকে না’

বিনোদন ডেস্ক :

এক সময় বলিউডে ‘ক্যাসানোভা’ তকমা পেয়েছিলেন রণবীর কাপুর। ব্যক্তি জীবনে একাধিক অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন। অভিনয়ের পাশাপাশি বার বার প্রেমের সম্পর্কের কারণে শিরোনামে এসেছেন তিনি।

যদিও রণবীর ২০২২ সালে অভিনেত্রী আলিয়া ভাটের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। তার মাস কয়েকের মধ্যে তাদের জীবনে আসে কন্যা রাহা। এখন স্ত্রী ও মেয়েকে নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

আলিয়া যে ভারতীয় সিনেমার এক গুরুত্বপূর্ণ অভিনেত্রী, তা নিজেও মানেন রণবীর। বিয়ের অনেক বছর আগে এক সাক্ষাৎকারে অভিনেতা জানান, তিনি বিয়ে করতে চান কোনও অভিনেত্রীকে। তার নেপথ্যে ছিল কারণও দেখান তিনি।

২০১১ সালে ‘রকস্টার’ ছবির মুক্তির সময় দীপিকা পাড়ুকোনের সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন ছিল। সেই সময় অভিনেতা জানান, বিয়ে করলে কোনো অভিনেত্রীকেই করবেন।

তার কারণ হিসেবে রণবীর বলেন, ‘প্রেম যে কোনো সময় হতে পারে। কিন্তু আমার কোনও অভিনেত্রীর সঙ্গে বিয়ের সম্ভাবনাই বেশি। কারণ আমি যাদের সাথে দেখা করি এবং যোগাযোগ করি, সকলেই সিনেমার জগতের।’

তার কথায়, ‘সিনেমাই আমাদের জগৎ এবং অভিনেতা-অভিনেত্রীদের একে অপরের সঙ্গে বিয়ে করার এটাই অন্যতম প্রধান কারণ। সাধারণত, সিনেমার বাইরে আমাদের বাস্তব জীবন থাকে না।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!