1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সালমান খান কি তাহলে বিয়ে করছেন - NEWSTVBANGLA
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন

সালমান খান কি তাহলে বিয়ে করছেন

বিনোদন ডেস্ক :

কথায় আছে, যার বিয়ে তার খবর নেই, পাড়া-পড়শীর ঘুম নেই! হ্যাঁ, বলিউডের ভাইজান সালমান খানের বিয়ে নিয়ে একরকম ঘুম হারাম হওয়ার উপক্রম তার ভক্তদের। বয়স হলো ষাট বছর! একই বয়সী শাহরুখের স্ত্রীসহ তিন সন্তান নিয়ে সুখের জীবন পার করছেন। দুই স্ত্রীর সঙ্গে সংসার করার পর তৃতীয় বিয়ের প্রস্ততি নিচ্ছেন আমির খান। তবে কি সালমান বিয়ে করবেন না? এমন না প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ভাইজানের ভক্তদের মনে।

তাই তো ভাইজান সালমান খানের জন্য এবার মাঠে নামল তার ভক্তরা! শোনা যাচ্ছে, এই ব্যাচেলর নায়কের জন্য পাত্রী খোঁজার দায়িত্ব নিয়েছেন তারা।

বিষয়টি খোলাসা করে বললে, অভিনেত্রী আমিশা প্যাটেলকে সালমানের স্ত্রী হিসেবে দেখতে চাইছেন ভক্তরা। অর্থাৎ, জুটি হিসেবে অর্থাৎ সালমান-আমিশা দারুণ কিছু, সেটাই বোঝাচ্ছেন তারা। বলে রাখা ভালো, বয়স ষাটে গিয়ে সালমান খান যেমন অবিবাহিত, অন্যদিকে পঞ্চাশের আমিশাও একই রাস্তায় হাঁটছেন। তাই ভক্তদের এমন সিদ্ধান্তে চমকানোর কিছুই নেই।

সম্প্রতি আমিশার একটি পুরোনো সাক্ষাৎকার ভাইরাল। কারণ, সে সময় আমিশা বলেছিলেন, ক্তরা মনে করেন আমি সালমানের জন্য যোগ্য পাত্রী হতে পারি। আমাদের ভালো মানাবে বলেও তারা বলেছে। শুধু তাই নয়, আমাদের একসঙ্গে সুন্দর একটা সন্তান জন্ম দেওয়ার পরামর্শও দিয়েছেন তারা।

আমিশার সেই সাক্ষাৎকারের ভিডিও সম্প্রতি আবার ভাইরাল হতেই এ নিয়ে নানা জল্পনায় মেতে ওঠে নেটিজেনরা। সে থেকেই তাদের একাংশ সায় দিয়ে উঠল, ‘আমাদের ভাইজানের ভাবী হিসেবে আমিশাকেই দেখতে চাই।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!