1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সারাদেশে শহীদ-আহতদের তালিকার সিদ্ধান্ত - NEWSTVBANGLA
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন

সারাদেশে শহীদ-আহতদের তালিকার সিদ্ধান্ত

প্রতিনিধি

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে দেশের বিভিন্ন স্থানে আহত ব্যক্তিদের চিকিৎসা ও শহীদ পরিবারকে সহায়তা দেওয়ার উদ্দেশ্যে একটি নীতিমালা প্রণয়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ হুমায়ুন কবির।রোববার (১৮ আগস্ট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মোহাম্মদ হুমায়ুন কবির জানান, আগামী সপ্তাহের মধ্যে সারাদেশে শহীদ এবং আহতদের পূর্ণাঙ্গ তালিকা যাচাই-বাছাই ও প্রণয়ন কাজ এবং যত দ্রুত সম্ভব আহত ব্যক্তিদের সহায়তা দেওয়ার জন্য নীতিমালা গঠনের প্রস্তাব নেওয়া হয়েছে।

এক্ষেত্রে গঠিত কমিটিগুলোতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে কাজ করবে।সভায় স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা, ঢাকা মেডিকেল কলেজ ও বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাঁচজন প্রতিনিধি উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!