1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সাভারের ফাইলেরিয়া হাসপাতাল প্রকল্পের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ - NEWSTVBANGLA
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন

সাভারের ফাইলেরিয়া হাসপাতাল প্রকল্পের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

অনলাইন ডেস্ক :

সাভারের ফাইলেরিয়া হাসপাতাল প্রকল্পের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে প্রকল্প পরিচালক ও ঠিকাদারসহ ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (২১ এপ্রিল) দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির উপপরিচালক মো. রাশেদুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। সংস্থাটির ঊর্ধ্বতন একটি সূত্র ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছে। মামলার আসামিরা হলেন- ঠিকাদার ও রাকাব ট্রেড কর্পোরেশনের মালিক প্রোপ্রাইটার মো. হাবিবুর রহমান, তার স্ত্রী নাসিমা আক্তার, প্রকল্প পরিচালক ও সাবেক ডেপুটি চিফ এএনএম রোকনুদ্দিন, প্রাক্তন প্রকল্প পরিচালক মো. হারুন অর রশীদ, আইএসিআইবি’র প্রাক্তন নির্বাহী পরিচালক আনোয়ারুল হক, সমাজসেবা অধিদপ্তরের সাবেক উপপরিচালক মো. সাব্বির ইমাম, সারা ট্রেড কর্পোরেশান ও উপকূল ট্রেডার্সের মালিক হেলালউদ্দিন, জীবন আফরোজ এন্টারপ্রাইজের মালিক কাজী বোরহান সাদেক মামুন,আইএসিআইবি সাবেক ম্যানেজার (অর্থ ও হিসাব) ও দরপত্র মূল্যায়ন কমিটির সদস্য সচিব খাজা আবদুল্লাহ আল ফুয়াদ এবং মেসার্স তাহিয়া এন্টারপ্রাইজের মালিক মো. জহিরুল হায়দার।

মামলার এজাহার সূত্রে আরও জানা যায়, একটি প্রকল্পের আওতায় সাভারের ফাইলেরিয়া হাসপাতাল নির্মাণকাজে এএনএম রোকনুদ্দিন, প্রকল্প পরিচালক মো. হারুন অর রশীদ, নির্বাহী পরিচালক আনোয়ারুল হক, সদস্য সচিব মো. সাব্বির ইমাম এবং সংশ্লিষ্ট অন্যান্যদের সঙ্গে পারস্পরিক যোগসাজশে আসামি মো. হাবিবুর রহমান ও তার স্ত্রী নাসিমা আক্তারের মালিকানাধীন ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স রাকাব ট্রেড কর্পোরেশন অনিয়ম ও দুর্নীতির আশ্রয় নিয়ে প্রতারণা ও জাল জালিয়াতির মাধ্যমে কার্যাদেশ নেয়। সেক্ষেত্রে কাজ পেতে মিথ্যা ও ভুয়া ট্রেড লাইসেন্স, ভুয়া ব্যাংক সলভেন্সী সনদপত্র, ভুয়া পে-অর্ডার, ভুয়া কাজের অভিজ্ঞতা সনদপত্র দাখিল করেছিল। সূত্র আরও জানায়, টেন্ডারের স্পেসিফিকেশন অনুযায়ী কাজ না করে, অসমাপ্ত কাজ সমাপ্ত না করে হসপিটাল কর্তৃপক্ষের কাছে ভবনটি হস্তান্তর না করে আসামিরা সমুদয় বিল উত্তোলন করেন।

যার মধ্যে ২ কোটি ৮৪ লাখ ৫২ হাজার ৩৭৫ টাকা আত্মসাৎ করেন এবং অবৈধভাবে আরও ৫টি আইটেমের মালামাল সরবরাহের কার্যাদেশ নিয়ে হাসপাতালে কোনো ধরনের মালামাল সরবরাহ না দিয়ে ১ কোটি ২২ লাখ ৩০ হাজার ৯৫৫ টাকার বিল উত্তোলন করে আত্মসাৎ করেন। এভাবে ভুয়া ও জাল ডকুমেন্টস তৈরি ও ব্যবহারের মাধ্যমে টেন্ডারে অংশ নিয়ে ভবন নির্মাণে ২ কোটি ৮৪ লাখ ৫২ হাজার ৩৭৫ টাকা এবং ৫টি আইটেম বাবদ ১ কোটি ২২ লাখ ৩০ হাজার ৯৫৫ টাকাসহ মোট ৪ কোটি ৬ লাখ ৮৩ হাজার ৩৩০ টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধি ৪০৯/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারার অভিযোগ আনা হয়েছে।

ফাইলেরিয়াসিস বা গোদ রোগে আক্রান্ত সাধারণ মানুষের যথাযথ চিকিৎসার স্বপ্ন নিয়ে ১৯৯৫ সালে নীলফামারী জেলার সৈয়দপুরে যাত্রা শুরু হয় বিশ্বের প্রথম ফাইলেরিয়া হাসপাতালের। এই রোগের বিশেষজ্ঞ চিকিৎসক প্রফেসর ডা. মোয়াজ্জেম হোসেনের স্বপ্ন ছিল স্বল্প খরচে গরিব ও অসহায় মানুষকে সঠিক চিকিৎসা দেওয়া। সেই লক্ষ্যে সৈয়দপুরের পর রাজধানীর কাছে সাভারে আরও একটি বিশেষায়িত ফাইলেরিয়া হাসপাতাল স্থাপনের উদ্যোগ নেন তিনি। এরই ধারাবাহিকতায় সাভারের জিনজিরায় ৬৭ শতাংশ জমির ওপর প্রায় ১৩ কোটি টাকা ব্যয়ে প্রকল্পের ৩৫ শতাংশ কাজ করেই ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স রাকাব ট্রেড করপোরেশনের মালিক হাবিবুর রহমান চম্পট দিয়েছেন। অদৃশ্য ক্ষমতার বলে হাতিয়ে নিয়েছেন প্রকল্পের পুরো টাকা। যতটুকু কাজ হয়েছে সেখানেও রয়েছে গলদ। অত্যন্ত নিম্নমানের কাজ হওয়ায় বিভিন্ন দেয়ালে ফাটল দেখা দিয়েছে। সেনেটারি, ইলেকট্রিক্যাল ও আসবাবপত্রের কাজও হয়েছে নিম্নমানের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!