1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সাকিবকে গ্রেপ্তারের বিষয়ে যা বললেন আইন ‍উপদেষ্টা - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম
ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ টাঙ্গুয়ার হাওরের অভয়াশ্রমে টাকার বিনিময়ে মাছ ধরার অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের হরমুজ প্রণালিতে বন্ধুত্বপূর্ণ দেশগুলো পাবে বিশেষ সুবিধা:ইরান গোল্ডেন বুটের দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াই, ৭ গোল করে আবারও মেসির পাশে এমবাপে

সাকিবকে গ্রেপ্তারের বিষয়ে যা বললেন আইন ‍উপদেষ্টা

প্রতিনিধি

পাকিস্তান-বাংলাদেশের রাওয়ালপিন্ডি টেস্ট চলাকালেই ঢাকায় একটি হত্যামামলায় আসামি করা হয় ক্রিকেটার সাকিব আল হাসানকে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ এ মামলায় ১৫৬ জনকে আসামি করা হয়েছে। এই ইস্যুতে আজ বুধবার (২৮ আগস্ট) কথা বলেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল।

সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা এ প্রসঙ্গ টানেন। এ সময় তিনি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বিএনপি নেতা আমিনুল হককে কারাগারে নিয়ে নির্যাতনের প্রসঙ্গও টেনেছেন।

সাকিবের বিরুদ্ধে হওয়া মামলার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে আসিফ নজরুল বলেন, ‘এটাও তো আওয়ামী লীগই শুরু করেছিল, ঠিক না? আমিনুল যে ফুটবলার, সাকিব তো আর বাংলাদেশে রাষ্ট্রের জন্য কিছু বয়ে আনেনি। সাকিব নিজে অনেক কিছু অর্জন করেছে। আর আমিনুল রাষ্ট্রের জন্য পুরস্কার বয়ে এনেছে, জাতীয় দলের ক্যাপ্টেন ছিল। আমিনুলকে যেভাবে অত্যাচার করা হয়েছিল, তখন কি আপনারা প্রশ্ন করেছিলেন? আমিনুলকে জেলেও মারা হয়েছে। সাকিবের বিরুদ্ধে মামলা হয়েছে শুধু।’

তবে অতিউৎসাহি হয়ে তাকে গ্রেপ্তার করা হবে না বলেও নিশ্চিত করেন আইন উপদেষ্টা, ‘এটা পুলিশ প্রশাসনের ব্যাপার, আমরা যেটুকু বলার বলেছি। মামলা বা এফআইআর হওয়া মানেই কিন্তু গ্রেপ্তার হওয়া না। আমার বিশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রলায় থেকে উদ্যোগ নেওয়া হবে যাতে কেউ অতি উৎসাহিত হয়ে গ্রেপ্তার করতে না যায়।’

প্রসঙ্গত, গার্মেন্টসকর্মী রুবেলকে হত্যার নির্দেশদাতা হিসেবে ক্রিকেটার সাকিবের বিরুদ্ধে ২২ আগস্ট ডিএমপির আদাবর থানায় একটি হত্যা মামলায় দায়ের করা হয়। সাকিবকে মামলার ২৮ নম্বর এজাহার নামীয় আসামি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!