1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সমুদ্রে অবৈধ জ্বালানি মজুত চক্র শনাক্ত, কোস্ট গার্ডের যৌথ অভিযান জোরদার - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
শিরোনাম
uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস

সমুদ্রে অবৈধ জ্বালানি মজুত চক্র শনাক্ত, কোস্ট গার্ডের যৌথ অভিযান জোরদার

প্রতিনিধি

বৈশ্বিক জ্বালানি সংকটের সুযোগ নিয়ে চট্টগ্রাম বহির্নোঙর এবং কর্ণফুলী নদী এলাকায় লাইটার জাহাজে অবৈধভাবে জ্বালানি মজুতের অভিযোগ উঠেছে। এই ধরনের কৃত্রিম সংকট রোধে বাংলাদেশ কোস্ট গার্ড নৌপরিবহন অধিদপ্তর ও চট্টগ্রাম বন্দরের সঙ্গে সমন্বয়ে অভিযান চালাচ্ছে।

মঙ্গলবার (৩১ মার্চ) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফট্যানেন্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, জ্বালানি তেল সরবরাহকারী প্রতিষ্ঠান থেকে তেল সংগ্রহ করে নির্ধারিত স্থানে সরবরাহ না করে কিছু অসাধু ব্যবসায়ী লাইটার জাহাজে তা মজুত করছে। এর ফলে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

তিনি বলেন, “গত ১ মার্চ থেকে নিয়মিতভাবে বাণিজ্যিক ও লাইটার জাহাজে অভিযান চালানো হচ্ছে। দেশের নীল অর্থনীতি সচল রাখা এবং সমুদ্র ও উপকূলীয় এলাকায় নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করা আমাদের জাতীয় অগ্রাধিকার।”

জ্বালানি পরিবহন, সরবরাহ ও বিতরণ কার্যক্রমের বর্তমান অবস্থা ও করণীয় নির্ধারণে কোস্ট গার্ড পূর্ব জোন একটি মতবিনিময় সভার আয়োজন করে। সভায় অংশগ্রহণ করেন পদ্মা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম, বাংলাদেশ বাঙ্কার সাপ্লাই অ্যাসোসিয়েশন, বাংলাদেশ মেরিন ফিশারিজ অ্যাসোসিয়েশন এবং স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি

সভায় বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব, স্থানীয় বাজারে তার প্রতিফলন এবং সমুদ্র ও নদীপথে নিরাপদ ও নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!