1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সব শ্রেণি-পেশার মানুষকে ভিআইপির নজরে দেখবে পুলিশ - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম
টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ টাঙ্গুয়ার হাওরের অভয়াশ্রমে টাকার বিনিময়ে মাছ ধরার অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের হরমুজ প্রণালিতে বন্ধুত্বপূর্ণ দেশগুলো পাবে বিশেষ সুবিধা:ইরান গোল্ডেন বুটের দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াই, ৭ গোল করে আবারও মেসির পাশে এমবাপে খুলনায় ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১

সব শ্রেণি-পেশার মানুষকে ভিআইপির নজরে দেখবে পুলিশ

প্রতিনিধি

নওগাঁর নবাগত পুলিশ সুপার মো. কুতুব উদ্দিন বলেছেন, ছাত্র-জনতার আন্দোলনে অর্জিত বিজয়ের স্বাদ সর্বস্তরের জনগণ সমানভাবে উপভোগ করবে। সমাজে প্রচলিত ভিআইপিদের শ্রেণি পরিবর্তন হবে। ভিক্ষুক থেকে শুরু করে নির্যাতিত ও নিপীড়িত সব শ্রেণি-পেশার মানুষকে ভিআইপির নজরে দেখবে পুলিশ। এখন থেকে বৈষম্যমুক্ত পুলিশি সেবা জনগণের কাছে পৌঁছে দেওয়া হবে।

বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন। এর আগে গত রোববার (৮ সেপ্টেম্বর) তিনি নওগাঁয় পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।

পুলিশ সুপার বলেন, পুলিশকে আরও জনবান্ধব পুলিশে রূপান্তর করা হবে। বিচার প্রত্যাশীদের ন্যায়বিচার নিশ্চিতে যা যা করণীয় করা হবে। শান্তিপ্রিয় জেলা নওগাঁকে যারা অশান্ত করার চেষ্টা করবে তারা আমার, আপনার ও জণগণের শত্রু। তাই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত জেলা গড়তে অপরাধীদের সম্মিলিতভাবে রুখে দেবে পুলিশ।

এ সময় গণমাধ্যমকর্মীরা নওগাঁ জেলার ট্রাফিক ব্যবস্থ্যাপনাসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির চলমান টালমাটাল পরিস্থিতির নানা চিত্র পুলিশ সুপারের কাছে তুলে ধরেন। সমস্যাগুলো সমাধানে গণমাধ্যমকর্মীদের পাশে থেকে সার্বিক সহযোগিতা করার আহ্বান জানান পুলিশ সুপার মো. কুতুব উদ্দিন।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আহসানুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফৌজিয়া হাবিব খান, জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক (ওসি-ডিবি) হাশমত আলী ও সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক উপস্থিত ছিলেন।

মতবিনিময় শেষে ইউনাইটেড প্রেসক্লাব নওগাঁর পক্ষ থেকে নবাগত পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় ইউনাইটেড প্রেসক্লাব নওগাঁর সভাপতি সাব্বির আহমেদ ও সাধারণ সম্পাদক আরমান হোসেন রুমনসহ সংগঠনটির নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!