1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সংগীতশিল্পী পড়শীর বিয়ের গুঞ্জন - NEWSTVBANGLA
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন

সংগীতশিল্পী পড়শীর বিয়ের গুঞ্জন

প্রতিনিধি

জনপ্রিয় সংগীতশিল্পী সাবরিনা এহসান পড়শী। ২০০৮ সালে ‘ক্ষুদে গানরাজ’ -এ ২য় রানার আপ হওয়ার মাধ্যমে মূলত সংগীত নিয়ে কর্মজীবন শুরু করেন। এরপর গানের মাধ্যমে দর্শকদের মন জয় করেছেন। পাশাপাশি অভিনয়েও বেশ পারদর্শী।

এদিকে চলতি বছরের শুরুতে ২য় বিয়ে করেছেন আরেক জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান। তাহসানের পর এবার বিয়ের গুঞ্জনের খাতায় নাম লেখালেন সাবরিনা এহসান পড়শী।

যুক্তরাষ্ট্রপ্রবাসী নিলয়ের সঙ্গে পড়শীর বিয়ের গুঞ্জন উঠেছে। সংগীতশিল্পীর মা গণমাধ্যমকে জানান, এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে তারা আপাতত কিছু বলতে চান না।  গণমাধ্যমকে তাদের পরিবারের ঘনিষ্ঠজনরা জানান, কবে কখন তারা বিয়ে করেছেন, সে বিষয়েও জানাতে চান না ।

উল্লেখ্য, ২০০৮ সালে ক্ষুদে গানরাজ প্রতিযোগিতার একই আসরে পড়শী ও নিলয় প্রতিযোগী ছিলেন। তারা একে অপরের সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন বলে জানা গেছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!