1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
শ্রেণিকক্ষে ছাত্রকে বিয়ে করা, সেই শিক্ষিকার পদত্যাগ - NEWSTVBANGLA
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: প্রশাসনকে দায়ী করে নাহিদ ইসলামের বিচার দাবি এআই সম্প্রসারণে মাইক্রোসফটে সাড়ে ৪ হাজারের বেশি কর্মী ছাঁটাই লিথুয়ানিয়া সীমান্তে ৫৪ অভিবাসী আটক, তাদের মধ্যে বাংলাদেশিও টানা বৃষ্টিতে চট্টগ্ররামে জলাবদ্ধতা, হাঁটুসমান পানিতে জনজীবন বিপর্যস্ত ‘২৩ বছর ধরে আমাকে শেষ করার চেষ্টা করছেন, লাভ হয়নি’—সমালোচকদের জবাব রোনালদোর সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২ ভেটেরিনারি হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধে জিরো টলারেন্সের নির্দেশ প্রশান্ত মহাসাগরে পারমাণবিক সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল চীন, উদ্বেগ জাপান-অস্ট্রেলিয়ার রাঙামাটিতে অবৈধ সিএনজি বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি চালকদের রাঙামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি

শ্রেণিকক্ষে ছাত্রকে বিয়ে করা, সেই শিক্ষিকার পদত্যাগ

প্রতিনিধি

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের একটি কলেজের এক শিক্ষিকা শ্রেণিকক্ষে তার ছাত্রকে বিয়ে করেছেন; দুজনের গলায় মালাবদলও করেছেন তারা। এই ঘটনার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যাওয়ার পর সৃষ্টি হয় তোলপাড়।

এই ঘটনায় কর্তৃপক্ষ বিষয়টি তদন্তেরও নির্দেশ দিয়েছিল। তবে এরই মধ্যে অভিযুক্ত সেই শিক্ষিকা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। ক্লাসরুমে সিঁদুর পরানো এবং মালাবদলের ভিডিও ছড়িয়ে পড়ায় সম্মানহানি হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

যদিও ওই শিক্ষিকা আগেই বলেছিলেন, “একাডেমিক অনুশীলনের অংশ হিসেবে শিক্ষার্থীদের বিয়ের বিষয়ে ধারণা দেওয়ার জন্য এই কাজ করেছেন তিনি। এটি প্রকৃত কোনও বিয়ে নয়।”

পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে নদীয়ার হরিণঘাটা প্রযুক্তি কলেজের মনোবিজ্ঞান বিভাগে ছাত্রের সঙ্গে শিক্ষিকার এই বিয়ের ঘটনা ঘটে বলে সেখানকার একজন কর্মকর্তা জানিয়েছিলেন। কলেজটি মাওলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (এমএকেএইউটি) অধিভূক্ত।

প্রফেসর পায়েল বন্দোপাধ্যায়কে বিয়ের সাজে দেখা যায় ভিডিওতে। এ সময় তার গলায় মালা পরিয়ে দেন এক শিক্ষার্থী। পরে তিনিও ওই শিক্ষার্থীর গলায় মালাবদল করেন। তবে এটি প্রকৃত বিয়ের ঘটনা নয় বলে জানিয়েছেন পায়েল বন্দোপাধ্যায়। তিনি বলেছেন, একাডেমিক অনুশীলনের অংশ হিসেবে বিয়ের রীতি পালন করে শিক্ষার্থীদের দেখানো হয়েছে।

কলকাতার সংবাদমাধ্যম আনন্দবাজার বলছে, গত শনিবার (১ ফেব্রুয়ারি) ম্যাকাউটের রেজিস্ট্রার পার্থপ্রতিম লাহিড়ির কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন মনস্তত্ত্ববিদ্যার সেই শিক্ষিকা। তিনি জানান, মানসিকভাবে তিনি বিপর্যস্ত। যেভাবে ওই সিঁদুরকাণ্ডের ভিডিও ছড়ানো হচ্ছে, তাতে আর কাজ করা সম্ভব নয়!

এদিকে ওই শিক্ষিকার পাঠানো পদত্যাগপত্র পেয়েছেন বলে জানিয়েছেন ম্যাকাউটের রেজিস্ট্রার। তার কথায়, “নিয়ম মেনে ওই ইস্তফাপত্র উপাচার্যের কাছে পাঠানো হবে। এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার একমাত্র উপাচার্যেরই আছে।”

এর আগে গত ২৮ জানুয়ারি থেকে সোশ্যাল মিডিয়ায় ওই শিক্ষিকা এবং এক ছাত্রের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওটিতে দেখা যায়, ওই শিক্ষিকার পরনে লাল বেনারসি। গলায় গোলাপ এবং রজনীগন্ধার মালা। তার সিঁথিতে সিঁদুর রাঙিয়ে দিতে দেখা যায় এক কলেজ ছাত্রকে।

ভিডিওটি প্রকাশ্যে আসতেই বিতর্ক শুরু হয়। ক্লাসরুমে কী ভাবে এই আচরণ করলেন শিক্ষিকা, তা নিয়ে প্রশ্ন ওঠে। বিতর্ক মাথাচাড়া দিতেই ম্যাকাউটের হরিণঘাটা ক্যাম্পাসের ‘অ্যাপ্লায়েড সাইকোলজি’ (ফলিত মনস্তত্ত্ববিদ্যা) বিভাগের প্রধান ওই শিক্ষিকাকে ছুটিতে পাঠিয়ে দেন কলেজ কর্তৃপক্ষ।

অবশ্য ভিডিওতে যে বিয়ের দৃশ্য দেখা গেছে, সেটি একটি “মনোবিজ্ঞান বিষয়ক নাটকের” অংশ ছিল বলে দাবি করেছেন ওই শিক্ষিকা। যা শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের বিয়ের বিষয়ে ধারণা দেওয়ার জন্য তিনি হাতে-কলমে দেখিয়েছেন বলে মন্তব্য করেছেন

তার মানহানি করার জন্য ভিডিও ফাঁস করা হয়েছে বলে অভিযোগ করেছিলেন প্রফেসর পায়েল বন্দোপাধ্যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!