1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
শ্রীলংকার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন অলরাউন্ডার সাকিবম আল হাসান। - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম
পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল

শ্রীলংকার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন অলরাউন্ডার সাকিবম আল হাসান।

খেলাধুলা ডেস্ক :

ঢাকা, ২৬ মার্চ ২০২৪ (বাসস) : এক বছর পর বাংলাদেশ টেস্ট দলে ফিরলেন অলরাউন্ডার সাকিবম আল হাসান। শ্রীলংকার বিপক্ষে আগামী ৩০ মার্চ চট্টগ্রামে শুরু হতে যাওয়া সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচের জন্যঘোষিত দলে রাখঅ হয়েছে সাকিববে।
গত বছর ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে শ্রীলংকার বিপক্ষে ম্যাচের পর থেকে জাতীয় দলের বাইরে আছেন সাকিব। ঐ ম্যাচে ব্যাট হাতে ৮২ রান ও বোলিং ২ উইকেট নিয়ে দলের জয়ের নায়ক ছিলেন তিনি। কিন্তু ঐ ম্যাচে বাম তর্জনীতে চিড় ধড়ায় বিশ^কাপে বাংলাদেশের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে পারেননি সাকিব।
বিশ্বকাপ চলাকালীন চোখের সমস্যায় পড়েছিলেন সাকিব। ফলে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে এবং অ্যাওয়ে সিরিজে খেলতে পারেননি তিনি।
এরপর টি-টোয়েন্টি এবং ওয়ানডে দল থেকেও বাদ পাড়েন সাকিব। এমনকি শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্টের দলেও সুযোগ হয়নি তারা। কারণ চোখের সমস্যা থেকে সুস্থ হতে পারেননি তিনি। তবে টিম ম্যানেজমেন্টের মতে, ভালো অনুভব করার পাশাপাশি কোন সমস্যা ছাড়াই চলমান ঢাকা প্রিমিয়ার লিগের কিছু ম্যাচ খেলেছেন সাকিব।
২০২৩ সালের এপ্রিলে মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের হয়ে সর্বশেষ টেস্ট খেলেছেন সাকিব। তার অন্তুর্ভুক্তিতে বাদ পড়েছেন প্রথম টেস্টে ১৫ সদস্যের দলে থাকা ব্যাটার তাওহিদ হৃদয়।
বাঁ-পায়ের গোড়ালির ইনজুরিতে পড়ায় পুনর্বাসনের প্রয়োজনে দল থেকে বাদ পড়েছেন পেসার মুশফিক হাসানও। তার জায়গায় দলে সুযোগ পেয়েছেন ডান-হাতি পেসার হাসান মাহমুদ। সাদা বলের দুই ফরম্যাটে বাংলাদেশের হয়ে ৩৯ ম্যাচ খেলেছেন তিনি। কিন্তু এখনও টেস্ট খেলার সুযোগ হয়নি তার। ১৬টি প্রথম-শ্রেনির ম্যাচে ৪৯ উইকেট নিয়েছেন হাসান।
সিলেটে প্রথম টেস্ট ৩২৮ রানের বড় ব্যবধানে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে শ্রীলংকা। টেস্ট সিরিজটি ২০২৩-২৫ আইসিসি বিশ^ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের অংশ।
দ্বিতীয় টেস্টের জন্য বাংলাদেশ দল : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, লিটন দাস, মোমিনুল হক, সাকিব আল হাসান, শাহাদাত হোসেন দিপু, মেহেদি হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, নাহিদ রানা, হাসান মাহমুদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!