1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
শ্রমিকদের বেতন-ভাতার দাবি সালমান এফ রহমানের প্রতিষ্ঠানে - NEWSTVBANGLA
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন

শ্রমিকদের বেতন-ভাতার দাবি সালমান এফ রহমানের প্রতিষ্ঠানে

প্রতিনিধি

সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান সাইনোভিয়া ফার্মা পিএলসির ৩৮০ জন শ্রমিক-কর্মচারী ৩১ মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে মানববন্ধন করেছে।বুধবার (১৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় সরকারি বাসভবন যমুনার সামনে এ মানববন্ধন করেন।ভুক্তভোগী শ্রমিক মো. জাহিদুল ইসলাম বলেন, আমাদের একটাই দাবি, আমরা এতদিন অপশক্তির কাছে পরাজিত ছিলাম। আমাদের বেতন ভাতা দেওয়া হয়নি।

সালমান এফ রহমান প্রতিষ্ঠানটি কিনে আমাদের বেতন না দিয়ে জোরপূর্বক পদত্যাগ করান। চাকরিতে পুনর্বহালের জন্য কোর্টের রায় থাকলেও আমাকে পুনর্বহাল করা হয়নি। ৩১ মাসের বেতন-ভাতাও দেয়নি।তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার ড. মুহাম্মদ ইউনূসের কাছে আমরা দাবি জানাচ্ছি, আমাদের বেতন-ভাতার যেন তিনি ব্যবস্থা করে দেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!