1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
শেখ হাসিনার সাবেক পিয়ন জাহাঙ্গীরের জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব ফ্রিজ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

শেখ হাসিনার সাবেক পিয়ন জাহাঙ্গীরের জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব ফ্রিজ

প্রতিনিধি

 ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী **শেখ হাসিনার সাবেক ব্যক্তিগত সহকারী (পিয়ন) জাহাঙ্গীর আলমের ১ কোটি ৭৫ লাখ টাকার জমি ক্রোক করার আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তার স্ত্রী কামরুন নাহারের সাতটি ব্যাংক হিসাবের ১ কোটি ৩ লাখ টাকা অবরুদ্ধ (ফ্রিজ) করার নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্র জানায়, দুদকের সহকারী পরিচালক পিয়াস পাল স্থাবর সম্পত্তি ক্রোক এবং ব্যাংক হিসাব অবরুদ্ধ করার জন্য পৃথক দুটি আবেদন করেছিলেন। আবেদনে উল্লেখ ছিল, জাহাঙ্গীর আলমের সম্পত্তি স্থানান্তর বা হস্তান্তরের সম্ভাবনা থাকায় সুষ্ঠু তদন্তের স্বার্থে ক্রোক অপরিহার্য। একই সঙ্গে তার স্ত্রী কামরুন নাহারের ব্যাংক হিসাবের অর্থও সরিয়ে ফেলার আশঙ্কায় অবরুদ্ধ করার আবেদন করা হয়। আদালত দুটি আবেদনই মঞ্জুর করেন।

এর আগে গত ১৭ ডিসেম্বর ২০২৫ দুদক জাহাঙ্গীর আলম ও তার স্ত্রী কামরুন নাহারের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করে। মামলায় বলা হয়:

  • কামরুন নাহারের বিরুদ্ধে ৬ কোটি ৮০ লাখ ৪৮ হাজার ৬৪২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ।

  • জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে অবৈধভাবে ১৮ কোটি ২৯ লাখ ১০ হাজার ৮৮২ টাকার সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!