1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
শেখ হাসিনার পালানো বিএনপির ১৬ বছরের আন্দোলনের ফসল : রুমিন ফারহানা - NEWSTVBANGLA
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: প্রশাসনকে দায়ী করে নাহিদ ইসলামের বিচার দাবি এআই সম্প্রসারণে মাইক্রোসফটে সাড়ে ৪ হাজারের বেশি কর্মী ছাঁটাই লিথুয়ানিয়া সীমান্তে ৫৪ অভিবাসী আটক, তাদের মধ্যে বাংলাদেশিও টানা বৃষ্টিতে চট্টগ্ররামে জলাবদ্ধতা, হাঁটুসমান পানিতে জনজীবন বিপর্যস্ত ‘২৩ বছর ধরে আমাকে শেষ করার চেষ্টা করছেন, লাভ হয়নি’—সমালোচকদের জবাব রোনালদোর সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২ ভেটেরিনারি হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধে জিরো টলারেন্সের নির্দেশ প্রশান্ত মহাসাগরে পারমাণবিক সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল চীন, উদ্বেগ জাপান-অস্ট্রেলিয়ার রাঙামাটিতে অবৈধ সিএনজি বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি চালকদের রাঙামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি

শেখ হাসিনার পালানো বিএনপির ১৬ বছরের আন্দোলনের ফসল : রুমিন ফারহানা

প্রতিনিধি

বিএনপির কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, কোনো অভ্যুথান, কোনো বিপ্লব, কোনো পরিবর্তন বা কোনো যুদ্ধ ৩৬ দিন বা এক মাসে হয় না। বছরের পর বছর যুগের পর যুগ সময় লাগে; মানুষের আত্মত্যাগ, মানুষের সংগ্রাম, মানুষের রক্ত ভেসে যায় সেই সংগ্রাম আর বিপ্লবের পেছনে।

মঙ্গলবার (২২ এপ্রিল) বেলা ১১টা থেকে গাইবান্ধা জেলা স্টেডিয়াম মিলনায়তনে জেলা বিএনপির আয়োজনে শুরু হওয়া প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, কেউ যদি মনে করেন অল্প কয়েক দিনের আন্দোলনে হাসিনাকে দেশ ছাড়া করেছেন। তবে তারা বোকার স্বর্গে বাস করছেন। শেখ হাসিনার পালানো বিএনপির ১৬ বছরের আন্দোলনের ফসল। গণবিস্ফোরণে হাসিনা পালিয়ে গেছে।

তিনি আরোও বলেন, আওয়ামী লীগ ‘গত ১৫ বছরে যত পাপ করেছে তার বিচার আগামী ১০০ বছর চলতেই থাকবে। বিএনপি গত ১৫ বছর মাটি ছাড়ে নাই, সুতরাং আগামীতেও এক চুল মাটি ছাড়া হবে না।’

জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিকের সভাপতিত্বে ও জাতীয় নির্বাহী কমিটি ও কেন্দ্রীয় প্রশিক্ষণবিষয়ক কমিটির সদস্য আবদুস সাত্তার পাটোয়ারীর সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য দেন, কেন্দ্রীয় প্রশিক্ষণবিষয়ক কমিটির সদস্য অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর, বিএনপির গণশিক্ষাবিষয়ক সম্পাদক প্রফেসর মোর্শেদ হাসান খান, বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, জাতীয় নির্বাহী সদস্য ফজলুর রহমান খোকন।

অনুষ্ঠিত এই কর্মশালায় জেলা ও উপজেলা বিএনপিসহ অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের ৫ শতাধিক নেতাকর্মী অংশ নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!