1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
শেখ হাসিনা-কাদেরসহ ৪৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা - NEWSTVBANGLA
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন

শেখ হাসিনা-কাদেরসহ ৪৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা

প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই রাজধানীর লক্ষ্মীবাজার এলাকায় কবি নজরুল কলেজের ছাত্র ওমর ফারুককে গুলি করে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার সরকারের শীর্ষ কয়েকজন মন্ত্রীসহ মোট ৪৯ জনকে আসামি করা হয়েছে।

মঙ্গলবার (২০ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলামের আদালতে মামলাটি দায়ের করেন নিহত কলেজছাত্রের মা কুলছুমা আক্তার। এ সময় আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে সূত্রাপুর থানা পুলিশকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক তথ্যমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত ও সাবেক এমপি জাহাঙ্গীর কবির নানক।

এছাড়া, জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রলীগের সভাপতি ইব্রাহীম ফরাজী ও সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাইনসহ ক্যাম্পাসের মোট সাত নেতাকে আসামি করা হয়েছে।জবির অন্যান্য ছাত্র নেতারা হলেন, ছাত্রলীগের ১ নম্বর সহ-সভাপতি মহিউদ্দিন অনি, সহ-সভাপতি ইব্রাহিম সানিম, সহ-সভাপতি আবুল হোসেন পরাগ, সাংগঠনিক সম্পাদক রিফাত সাঈদ ও জবি ছাত্রলীগের সাবেক সভাপতি তরিকুল ইসলাম।

এছাড়া, জবি ছাত্রলীগের সাবেক সভাপতি শরিফুল ইসলামের ভাই ও জবির পাশে অবস্থিত পুলিশ ফাঁড়িতে এক সময়ে দায়িত্বে থাকা আলোচিত পুলিশ উপ-পরিদর্শক নাহিদুল ইসলামকেও আসামি করা হয়েছে।মামলায় অভিযোগ করা হয়, গত ১৯ জুলাই জবি নজরুল সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ওমর ফারুক কলেজের মূল গেটের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বন্ধুদের সঙ্গে যুক্ত ছিলেন। এ সময় বিকেল সাড়ে ৪টার দিকে আসামিরা ওমর ফারুকের বুকে পিঠে একাধিক গুলি করেন। হাসপাতালে নিলে তার মৃত্যু হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!