1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
শুধু রণবীর নন, অন্তঃসত্ত্বা অবস্থায় দীপিকার যত্ন নেন প্রভাসও! - NEWSTVBANGLA
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন

শুধু রণবীর নন, অন্তঃসত্ত্বা অবস্থায় দীপিকার যত্ন নেন প্রভাসও!

প্রতিনিধি

একদিকে ‘কল্কি’ সিনেমা মুক্তির অপেক্ষা, অন্যদিকে বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের স্ফীতোদর নিয়ে ভক্তদের কৌতূহল। এই দুইয়ের মাঝেই প্রথমবারের মত বেবিবাম্প নিয়ে প্রকাশ্যে ক্যামেরার সামনে আসলেন রণবীরপত্নী। 

অভিনেত্রীর আসন্ন বলিউড সিনেমা ‘কল্কি’ এর প্রচারে এসেছিলেন। এ সময় সকলের চোখে পড়ে দীপিকার স্পষ্ট বেবিবাম্প।

সামাজিক মাধ্যমে প্রকাশ হওয়া একটি ভিডিওতে দেখা যায়, কালো পোশাক পরে হাতে মাইক নিয়ে তার সিনেমার প্রচারে বক্তব্য দিচ্ছেন  দীপিকা। সবার সামনে বেশ স্বতঃস্ফূর্তভাবেই কথা বলতে শুরু করেন তিনি। এ সময় তার কালো পোশাকটি টাইট ফিটিংয়ের হওয়ায় বেবিবাম্পটি স্পষ্ট বোঝা যায়।

ভিডিওতে দেখা যায়, মঞ্চে ওঠার জন্য দীপিকার দিকে সাহায্যের হাত বাড়ান অমিতাভ। স্টেজ থেকে নামার সময়ও অভিনেত্রীকে সাহায্য করার জন্য ছুটে যান প্রভাস। যেটা নিয়ে প্রভাসকে খোঁচা দেন শাহেনশাহ। এমন সময় একাধিকবার নিজের স্ফীতোদর স্পর্শ করতে দেখা গেছে দীপিকাকে।

অন্তঃসত্ত্বা দীপিকাকে নিয়ে মজা করেন উপস্থাপক। তিনি বলেন, ‘অন্তঃসত্ত্বা সুমতির চরিত্রে অভিনয় করার পরে আজই স্ফীতোদর নিয়ে হাজির দীপিকা।’ ছেড়ে দেওয়ার পাত্রী নন দীপিকাও, তিনি বলেন, ‘সিনেমাটি তিন বছর ধরে চলেছিল, আমার মনে হয়েছিল, আরও ৯ মাস কেন নয়।’

যদিও দীপিকা নিজের বর্তমান চেহারা ও ফিগারের জন্য দায়ী করেছেন প্রভাসকে। এই নায়ক শুটিং চলাকালীন খাওয়াদাওয়ার এমন এলাহি আয়োজন করতেন যার কারণে অভিনেত্রীর চেহারার এই অবস্থা।

যেটা উল্লেখ করে নায়িকা বলেন, ‘প্রভাস আমাকে এত খাবার খাইয়েছিল সেজন্যই এমন অবস্থা। বিষয়টা এমন জায়গায় পৌঁছেছিল যে কেবল বাড়ি থেকে নয়, ক্যাটারিং থেকেও খাবার আসা শুরু হয়। আসলে সে মন থেকে মানুষকে খাওয়াতে ভালোবাসে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!