1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
শুটিংসেটে দুর্ঘটনার মুখে অর্চনা, হাসপাতালে ভর্তি - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম
গোল্ডেন বুটের দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াই, ৭ গোল করে আবারও মেসির পাশে এমবাপে খুলনায় ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ইরানে আজ আয়াতুল্লাহ আলি খামেনির প্রথম জানাজা, লাখো মানুষের ঢলের প্রত্যাশা পাকিস্তানে আবারও মুখোমুখি হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান, বৈঠক ১১ জুলাই নতুন বাংলাদেশ গড়াই বিএনপির একমাত্র লক্ষ্য: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বাল্যবিয়ের অভিযোগে প্রি-টেস্ট পরীক্ষায় বসতে পারল না শিক্ষার্থী দম্পতি হুতিদের হুমকির জবাবে সৌদি নেতৃত্বাধীন জোটের পাল্টা সতর্কবার্তা, ‘নজিরবিহীন হামলার’ হুঁশিয়ারি আগামী ৫ দিনে বাড়তে পারে পদ্মার পানি, তবে সব প্রধান নদী এখনো বিপৎসীমার নিচে মৌসুমের শেষভাগে রাজশাহীর আমের বাজারে দাম ঊর্ধ্বমুখী, মণপ্রতি ৩,৫০০ টাকায় বিক্রি হচ্ছে আম্রপালি মাধ্যমিক বিদ্যালয়ে কারিগরি শিক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: পানিসম্পদ মন্ত্রী এ্যানি

শুটিংসেটে দুর্ঘটনার মুখে অর্চনা, হাসপাতালে ভর্তি

প্রতিনিধি

শুটিং চলাকালীন ভয়ঙ্কর দুর্ঘটনার মুখে পড়েছেন অভিনেত্রী অর্চনা পুরণ সিং।

বাণিজ্যনগরী মুম্বাইয়ের বিরারে চলছিল একটি প্রোজেক্টের শুটিং। ভোর ৫টা নাগাদ ভোরের একটি দৃশ্যের শুটিংয়ে ব্যস্ত ছিলেন অভিনেত্রী। সেই সময় পড়ে যান তিনি। যার ফলে জখম হয়েছেন। সঙ্গে সঙ্গে তাকে ভিলে পার্লের নানাবতী ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, অর্চনার কব্জিতে ফ্র্যাকচার হয়েছে। সেখানে অস্ত্রোপচার হয়েছে অভিনেত্রীর।

অর্চনা নিজেই ঘটনার বিস্তারিত জানিয়েছেন। এমনকি নিজের পরিবারের প্রতিক্রিয়াও তুলে ধরেছেন তিনি। দুর্ঘটনার কথা অর্চনার পুত্র আয়ুষ্মান নিজের ভাই আর্যমানকে বলেছিলেন। মায়ের চোটের কথা শুনে পুরোপুরিভাবে ভেঙে পড়েছিলেন তিনি। কোনওরকমে চোখের জল ধরে রেখেছিলেন।

অর্চনার স্বামী প্রমিত শেঠি জানান, ফ্র্যাকচারের কারণে অর্চনার কব্জিতে একটি তার ঢোকাতে হয়েছে চিকিৎসকদের।

ইনস্টাগ্রামে নিজের স্বাস্থ্য সংক্রান্ত একটি আপডেট পোস্ট করেছেন অর্চনা নিজেই। হাসপাতালের সেই ভিডিওতে নিজের চোটও দেখিয়েছেন অভিনেত্রী। অর্চনা লিখেছেন যে, যা হয়, তা ভালোর জন্যই হয়…আমি এটা বিশ্বাস করার চেষ্টা করছি। বরাবরের মতো ইতিবাচক থাকার চেষ্টা করছি।

একই ভ্লগে অর্চনা নিজের সার্জারির বিষয়টাও তুলে ধরেছেন। পড়ে যাওয়ার জেরে অভিনেত্রীর ঠোঁটের কাছে চোট লেগেছে। জায়গাটা ফুলেও গেছে। চোটের পরিমাণ নিয়ে অবিশ্বাসও প্রকাশ করেছেন তিনি।

যদিও এত সবকিছু সত্ত্বেও দৃঢ় সঙ্কল্প প্রদর্শন করেছেন অভিনেত্রী। তিনি জানিয়েছেন, খুব শিগগিরই শুটিংয়ে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। অর্চনার কথায়, মাঝপথে শুটিং ছেড়ে যাওয়ার জন্য আমি রাজকুমার রাও-কে ফোন করে তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিয়েছি। আমি আজ রাতেই ফিরছি। না হলে প্রোডাকশনকে প্রচুর ক্ষতির সম্মুখীন হতে হবে।

এত চোট পেয়েও কীভাবে যে অর্চনা শ্যুট সামলাবেন, সেই বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন স্বামী পরমিত শেঠি। কিন্তু অর্চনা ব্যাখ্যা করে জানিয়েছেন, ভেঙে যাওয়া হাত ঢাকার জন্য তিনি ফুল-স্লিভড আউটফিট পরে থাকবেন। শুধু তা-ই নয়, প্রযোজক দল অর্চনা আশ্বস্ত করে জানিয়েছে যে, কম শিডিউলেই তাকে দিয়ে কাজ করানো হবে। প্রতিদিন শুধুমাত্র তিন ঘণ্টার জন্যই শুটিং করবেন তিনি।

এমন দুর্ঘটনা সত্ত্বেও কাজের প্রতি অর্চনার অঙ্গীকার অটুট রয়েছে। যা সত্যিই প্রশংসনীয়!

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!