1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
শুকায়নি ঘাড়ের ক্ষত, বড় ছেলেকে নিয়ে প্রকাশ্যে সাইফ - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম
গোল্ডেন বুটের দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াই, ৭ গোল করে আবারও মেসির পাশে এমবাপে খুলনায় ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ইরানে আজ আয়াতুল্লাহ আলি খামেনির প্রথম জানাজা, লাখো মানুষের ঢলের প্রত্যাশা পাকিস্তানে আবারও মুখোমুখি হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান, বৈঠক ১১ জুলাই নতুন বাংলাদেশ গড়াই বিএনপির একমাত্র লক্ষ্য: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বাল্যবিয়ের অভিযোগে প্রি-টেস্ট পরীক্ষায় বসতে পারল না শিক্ষার্থী দম্পতি হুতিদের হুমকির জবাবে সৌদি নেতৃত্বাধীন জোটের পাল্টা সতর্কবার্তা, ‘নজিরবিহীন হামলার’ হুঁশিয়ারি আগামী ৫ দিনে বাড়তে পারে পদ্মার পানি, তবে সব প্রধান নদী এখনো বিপৎসীমার নিচে মৌসুমের শেষভাগে রাজশাহীর আমের বাজারে দাম ঊর্ধ্বমুখী, মণপ্রতি ৩,৫০০ টাকায় বিক্রি হচ্ছে আম্রপালি মাধ্যমিক বিদ্যালয়ে কারিগরি শিক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: পানিসম্পদ মন্ত্রী এ্যানি

শুকায়নি ঘাড়ের ক্ষত, বড় ছেলেকে নিয়ে প্রকাশ্যে সাইফ

প্রতিনিধি

পরিবারের বড় ছেলে হিসেবে বলিউডে পা রাখতে চলেছেন সাইফ আলি খান পুত্র ইব্রাহিম আলি খান। যদিও পর্দায় হাজির হওয়ার আগেই তিনি জনপ্রিয়। সেটা চর্চিত প্রেমিকার সঙ্গে ছুটি কাটানোর ছবিতেই হোক বা রাস্তার ধারে পাপারাজ্জিদের সঙ্গে মেতে ওঠা মশকরার কারণেই হোক।

ইব্রাহিম পটৌদী পরিবারের পরবর্তী প্রজন্ম। বুধবার স্বয়ং করণ জোহর ঘোষণা করেছেন, বলিউডে অভিষেক হতে চলেছে ইব্রাহিমের। সেই উপলক্ষেই কি এবার ছেলের সঙ্গে ছবি প্রকাশ্যে এলো সাইফ আলি খানের?

সপ্তাহ দুয়েক আগে তার উপর ঘটেছে ছুরি হামলার ঘটনা। তারপর থেকে অভিনেতাকে একাধিক বার দেখা গেছে। কিন্তু নিজে কখনও ক্যামেরায় তাকাননি। এবার ছেলের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা মিলল সাইফের। ডান ঘাড়ে এখনও লাগানো ব্যান্ডেজ।

পোশাক শিল্পী দাবি বেনস গিল বুধবার একটি ছবি শেয়ার করেছেন তার ইনস্টাগ্রাম হ্যান্ডলে। সেখানেই শিল্পীকে দেখা গেছে সাইফ ও ইব্রাহিমের মাঝে। নিজের বাড়ির বইয়ের আলমারির সামনে দাঁড়িয়ে হাসিমুখে ছবি তুলেছেন সাইফ, পরনে সাদা ঢোলা পাজামা, আর নীল টি-শার্ট, হাতে রোদ চশমা।

সেই ছবি পোস্ট করে বেনস গিল লিখেছেন, খানেদের সঙ্গে মধ্যাহ্ন ভোজনের পর ধরা প়ড়লাম।

এই পোস্টের নীচে নেটিজেনরা লিখেছেন, ঈশ্বরকে ধন্যবাদ সাইফ ভাল আছেন।

ইতোমধ্যেই সাইফ আলি খান ও কারিনা কাপূর খানের পক্ষ থেকে পাপারাজ্জিদের অনুরোধ করা হয়েছে, তারা যেন ছোট দুই ছেলে তৈমুর ও জেহ্‌’র ছবি তোলার জন্য আর কোনও রকম অনুরোধ না জানান।

এছাড়াও সাইফের ওপর হামলার পর বান্দার সৎগুরু শরণ আবাসনের নিরাপত্তা বাড়ানো হয়েছে। সাইফ-কারিনার ফ্ল্যাটের বারান্দা ঘিরে দেওয়া হয়েছে লোহার জালে। সেখানেও পাপারাজ্জিদের ঘোরাঘুরির বিষয়ে নিষেধাজ্ঞা জারি হতে চলেছে।

প্রসঙ্গত, গত ১৬ জানুয়ারি রক্তাক্ত অবস্থায় সাইফকে লীলাবতী হাসপাতালে ভর্তি করানো হয়। দাবি করা হয়, আগের রাতে কোনও দুষ্কৃতী চুরির উদ্দেশে তাদের বাড়িতে ঢুকে পড়ে। লুটপাটে বাধা পেয়েই সাইফের ওপর আক্রমণ করে সে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!