1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
শিল্পকলায় ‘আওয়াজ উডা’ কনসার্টে গাইবেন র‍্যাপার হান্নান - NEWSTVBANGLA
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন

শিল্পকলায় ‘আওয়াজ উডা’ কনসার্টে গাইবেন র‍্যাপার হান্নান

প্রতিনিধি

ছাত্র-জনতার আন্দোলনে বেশ বড় ভূমিকা রেখেছিলেন দেশের সংগীতশিল্পীরা। তাদের মধ্যে শীর্ষে আছেন হান্নান হোসাইন শিমুল ওরফে র‍্যাপার হান্নান। জুলাই-আগস্টে ছাত্রদের ওপর আক্রমণের প্রতিবাদে ‘আওয়াজ উডা’ নামের একটি গান বেঁধে আলোচনায় আসেন তিনি, গ্রেপ্তারও হয়েছিলেন। এই র‍্যাপার এবার গাইবেন শিল্পকলা একাডেমির মঞ্চে।

জানা গেছে, আগামী শুক্রবার (৮ নভেম্বর) জুলাই-অগাস্টের গণঅভ্যুত্থান নিয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করছে শিল্পকলা একাডেমি। অনুষ্ঠানের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে ‘আওয়াজ উডা’। এখানেই পারফর্ম করবেন র‌্যাপার হান্নান, ব্যান্ড ‘এফ মাইনর’সহ আরও অনেকে।

শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের ব্যবস্থাপনায় শুক্রবার সন্ধ্যা ৬টায় শিল্পকলার নন্দনমঞ্চে অনুষ্ঠিত হবে এই আয়োজন। অনুষ্ঠান উদ্বোধন করবেন মোহাম্মদ আশরাফুল (বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী ব্যক্তি); বিশেষ অতিথি হিসেবে থাকবেন সামসি আরা জামান (বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত তাহির জামান প্রিয়র মা)।

অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ।

উল্লেখ্য, জুলাইয়ে ছাত্র-আন্দোলন শুরু হলে ‘আওয়াজ উডা’ গান গেয়েছিলেন র‍্যাপার হান্নান হোসাইন। গানটি ইউটিউব ও ফেসবুকে মুক্তির পর তুমুল আলোচনা তৈরি হয়। পরে নারায়ণগঞ্জ থেকে এই গানের জন্য তাকে গ্রেপ্তার করে পুলিশ। নেওয়া হয় দুদিনের রিমান্ডে। সরকার পতনের পর গত ৬ আগস্ট বিকেলে হান্নানকে মুক্তি দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!