1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
শাহবাগে ঝুলছে ‘খুনি হাসিনা’ - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম
এআই সম্প্রসারণে মাইক্রোসফটে সাড়ে ৪ হাজারের বেশি কর্মী ছাঁটাই লিথুয়ানিয়া সীমান্তে ৫৪ অভিবাসী আটক, তাদের মধ্যে বাংলাদেশিও টানা বৃষ্টিতে চট্টগ্ররামে জলাবদ্ধতা, হাঁটুসমান পানিতে জনজীবন বিপর্যস্ত ‘২৩ বছর ধরে আমাকে শেষ করার চেষ্টা করছেন, লাভ হয়নি’—সমালোচকদের জবাব রোনালদোর সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২ ভেটেরিনারি হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধে জিরো টলারেন্সের নির্দেশ প্রশান্ত মহাসাগরে পারমাণবিক সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল চীন, উদ্বেগ জাপান-অস্ট্রেলিয়ার রাঙামাটিতে অবৈধ সিএনজি বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি চালকদের রাঙামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি শ্রীলঙ্কার নেগোম্বো কারাগারে ভয়াবহ দাঙ্গা, নিহত ২৫

শাহবাগে ঝুলছে ‘খুনি হাসিনা’

প্রতিনিধি

শাহবাগে ঝুলছে ‘খুনি হাসিনা’
শাহবাগে ফাঁসিতে ঝোলানো হয়েছে স্বৈরাচারী খুনি হাসিনার প্রতিকৃতি। জুলাই গণঅভ্যুত্থান থেকে উঠে আসা সংগঠন ‘জাগ্রত জুলাই’র উদ্যোগে এ প্রতীকী ফাঁসির আয়োজন করা হয়।

শনিবার (১০ মে) সন্ধ্যায় সরেজমিনে দেখা যায়, ফাঁসিতে ঝুলছে খুনি হাসিনার প্রতিকৃতি। প্রতিকৃতির উপরে লেখা ‘খুনি হাসিনা’।
উৎসুক জনতা ভিড় দেখা যায় প্রতিকৃতিটিকে ঘিরে। ঝুলে থাকা খুনি হাসিনার প্রতিকৃতিতে জুতা মেরে ক্ষোভ প্রকাশ করতেও দেখা যায় কাউকে কাউকে।

এসময় সেখানে তিন দফা দাবিও প্রদর্শন করা হয়।

জুলাইয়ে গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে দ্বিতীয় দিনের মতো উত্তাল রাজধানীর শাহবাগ মোড়। আন্দোলনকারীদের সঙ্গে সংহতি জানিয়ে বিক্ষোভে যোগ দিয়েছেন একাধিক রাজনৈতিক দলের নেতাকর্মীরা। ব্লকেডের কারণে আজও বন্ধ রয়েছে যান চলাচল। তবে অ্যাম্বুলেন্সসহ জরুরি সেবার যানগুলোকে চলাচলের সুযোগ দেওয়া হচ্ছে।

সরেজমিনে শাহবাগ মোড়ে দেখা যায়, শুক্রবারের মতোই হাজার হাজার ছাত্র-জনতা, নারী-শিশু, মাদ্রাসা শিক্ষার্থীসহ বিভিন্ন রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনগুলো ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!