1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
শাপলা শহীদদের স্মরণে ২৪ মের কনফারেন্স সফল করুন : মামুনুল হক - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম
ভেটেরিনারি হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধে জিরো টলারেন্সের নির্দেশ প্রশান্ত মহাসাগরে পারমাণবিক সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল চীন, উদ্বেগ জাপান-অস্ট্রেলিয়ার রাঙামাটিতে অবৈধ সিএনজি বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি চালকদের রাঙামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি শ্রীলঙ্কার নেগোম্বো কারাগারে ভয়াবহ দাঙ্গা, নিহত ২৫ ন্যাটো সম্মেলনের আগে কিয়েভে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ১১ তিস্তার ভয়াল ভাঙনে নিঃস্ব দুই গ্রাম, ভিটেমাটি হারানোর শোকে বাবার মৃত্যু টানা বৃষ্টিতে চট্টগ্রামে পাহাড়ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ এলাকা ছাড়তে জেলা প্রশাসনের মাইকিং বরিশালে ব্যবসায়ী নির্যাতনের অভিযোগ: সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় রিহ্যাব এলডিসি উত্তরণের প্রস্তুতিতে নীতি সংস্কার ও রপ্তানি সক্ষমতা বাড়ানোর আহ্বান তথ্যমন্ত্রীর

শাপলা শহীদদের স্মরণে ২৪ মের কনফারেন্স সফল করুন : মামুনুল হক

প্রতিনিধি

শাপলা শহীদদের স্মরণে ২৪ মের কনফারেন্স সফল করুন : মামুনুল হক
২০১৪ সালের ৫ মে শাপলা চত্বরের শহীদরা ইসলামী স্বার্থে জীবন উৎসর্গ করে যে গৌরবময় ইতিহাস রচনা করেছেন তা চিরন্তন বলে মন্তব্য করেছেন শাপলা স্মৃতি সংসদের আহ্বায়ক মাওলানা মুহাম্মাদ মামুনুল হক।

শনিবার (২২ মে) রাজধানীতে শাপলা স্মৃতি সংসদের উদ্যোগে এক বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে ‘শাপলা চত্বর: শাহাদাতের রক্তে রাঙা অবিনাশী চেতনা’ শীর্ষক ঐতিহাসিক কনফারেন্স বাস্তবায়নসংক্রান্ত বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

তিনি বলেন, এই চেতনা আমাদের আগামী প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। ৩১ মের কনফারেন্স শুধু একটি অনুষ্ঠান নয়, বরং শহীদদের স্মরণে আমাদের ঈমানী দায়িত্ব। দেশবাসীর দোয়া, অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করছি।

সভায় জানানো হয়, শহীদদের স্মরণে একটি ডকুমেন্টারি নির্মাণ এবং একটি স্মারক গ্রন্থ প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। কনফারেন্সে শহীদ পরিবারের সদস্য ও আহত ব্যক্তিরা উপস্থিত থেকে তাদের বাস্তব অভিজ্ঞতা ও অনুভূতি তুলে ধরবেন। ২৪ মে বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত ঢাকার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে এই কনফারেন্স অনুষ্ঠিত হবে।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন- লেখক ও গবেষক মাওলানা মুসা আল হাফিজ, হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, তাগলীবে দ্বীন ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত জালালী, শায়খুল হাদীস পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা হাসান জুনাইদ, হেফাজতের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা আফসার মাহমুদ, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সভাপতি মাওলানা জাহিদুজ্জামান, মাওলানা আলী হাসান তৈয়ব, মাওলানা সালাহউদ্দিন মাসউদ, মাওলানা আল আবিদ শাকির, জাকির হুসাইন, কামাল উদ্দিন, আরিফুর রহমান, মুহাম্মাদ আব্দুল আজিজ ও আশরাফুল ইসলাম সাদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!