1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
শাকিবের তুফান’ সিনেমার নায়িকা মিমি চক্রবর্তী - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

শাকিবের তুফান’ সিনেমার নায়িকা মিমি চক্রবর্তী

বিনোদন ডেস্ক :

প্রথমবার মতো শাকিব খানকে নিয়ে সিনেমা তৈরি করতে চলেছেন সুড়ঙ্গখ্যাত পরিচালক রায়হান রাফি। ইতোমধ্যেই হায়দ্রাবাদের রামোজি ফিল্ম সিটিতে সিনেমার জন্য বিশাল চারটি সেট তৈরি হয়েছে বলে জানা যাচ্ছে। ছবির নাম ‘তুফান’। শোনা যাচ্ছে সেই ছবিতেই শাকিবের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন মিমি।

প্রথমবার মতো শাকিব খানকে নিয়ে সিনেমা তৈরি করতে চলেছেন সুড়ঙ্গখ্যাত পরিচালক রায়হান রাফি। আগামী ঈদে মুক্তি পাবে শাকিবের ছবি ‘তুফান’। সিনেমার এই ঘোষণার সময় এই সিনেমায় শাকিবের নায়িকা কে হচ্ছেন তা প্রকাশ করা হয়নি। তবে গুঞ্জন শোনা যাচ্ছে মিমি চক্রবর্তী হচ্ছেন শাকিবের ‘তুফান’ সিনেমার নায়িকা। জানা গেছে, ‘তুফান’ সিনেমায় শাকিবের বিপরীতে দেখা যাবে টলিউডের অভিনেত্রী মিমি চক্রবর্তীকে। আগামী মার্চে হায়দ্রাবাদের রামোজি ফিল্মসিটিতে শুরু হবে সিনেমার শুটিং।

ইতোমধ্যেই হায়দ্রাবাদের রামোজি ফিল্ম সিটিতে সিনেমার জন্য বিশাল চারটি সেট তৈরি হয়েছে বলে জানা যাচ্ছে। সেই সেটে তুলে ধরা হবে নব্বইয়ের দশকের বাংলাদেশকে। ছবিতে দেখা যাবে নব্বইয়ের দশকের গাড়ি, রেল, এমনকি রাস্তাঘাটও।

রামোজি ফিল্ম সিটি থেকে রায়হান রাফি বলেন,‘বাংলাদেশে এর আগে কোনো সিনেমার এত বড় সেট নির্মিত হয়েছে বলে আমার জানা নেই। নব্বইয়ের দশকের বড় বড় তিনটি শহর পর্দায় তুলে আনব। দেখাব সেখানে ঘটে যাওয়া নানা ঘটনা। সেটটি নির্মাণ করতে অন্তত দুই মাস সময় লাগবে। প্রতিদিন প্রায় ১০০ মানুষ সেট নির্মাণের কাজে আছেন।’

‘তুফান’ সিনেমাটি প্রযোজনা করছে আলফা আই, চরকি এবং পশ্চিমবঙ্গের প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ। সিনেমাটি পরিচালনা করছেন রায়হান রাফি। তবে নায়িকা ইস্যুতে এ তিন প্রযোজনা প্রতিষ্ঠানের কেউই এখন পর্যন্ত কোনো মন্তব্য করতে রাজি নন।

এদিকে গতবছর ১১ ডিসেম্বর ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠানের মাধ্যমে এই সিনেমার নাম ঘোষণা করা হয়। এই সময়ে সিনেমাটির নির্মাতা রায়হান রাফি বলেন, ‘সুড়ঙ্গ সিনেমার পর আমার অনেক বড় স্বপ্ন ছিলো বড় আয়োজনে সিনেমা বানানোর। সেটা এবার পূরণ হতে যাচ্ছে। দেশের বড় সুপারস্টারের সঙ্গে কাজ করছি। এটা আমার অনেক বড় পাওয়া। বড় সুপারস্টারকে নিয়ে দেশের বড় সিনেমাটিই আমি উপহার দেব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!