1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
শাকিব ভাইয়ের সঙ্গে আমার কখনো দেখাই হয়নি : তুষি - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

শাকিব ভাইয়ের সঙ্গে আমার কখনো দেখাই হয়নি : তুষি

প্রতিনিধি

দীর্ঘদিন ধরেই আড়ালে রয়েছেন ‘হাওয়া’ সিনেমা খ্যাত নায়িকা নাজিফা তুষি। তবে সম্প্রতি গণমাধ্যমে খবর চাউর হয়, শাকিব খানের পরবর্তী সিনেমার নায়িকা হতে চলেছেন তিনি। যেটি নির্মাণ করবেন ভার্সেটাইল মিডিয়ার কর্নধার ও প্রযোজক আরশাদ আদনান। 

তবে সেই খবরকে মিথ্যা বলে দাবি করেছেন নাজিফা তুষি। শনিবার (১ জুন) সন্ধ্যায় ঢাকা পোস্টের সঙ্গে আলাপকালে শাকিব খানের পরবর্তী সিনেমায় নায়িকা হওয়ার বিষয়টি গুজব, ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন তিনি।

এই অভিনেত্রী বলেন, ‘শাকিব খানের পরবর্তী সিনেমায় নায়িকা হচ্ছি, বিষয়টি পুরোপুরি মিথ্যা, ভিত্তিহীন। আমার সঙ্গে এ বিষয়ে কারো কোনো কথা হয়নি। তবুও যারা এমনটা দাবি করেছেন, তাদের উচিত ছিল নিউজ করার আগে আমার সঙ্গে কথা বলে নেওয়া।’

শাকিব খানের সঙ্গে সিনেমা প্রসঙ্গে কোনো কথা হয়েছে কি না জানতে চাইলে তুষি বলেন, ‘নাহ, শাকিব ভাইয়ের সঙ্গে আমার এ বিষয়ে কোনো কথা হয়নি। এমনকি তার সঙ্গে আমার কখনো দেখাও হয়নি।’

সম্প্রতি শাকিব খানের প্রতিষ্ঠান রিমার্ক হারলানের শুভেচ্ছাদূত হিসেবে যুক্ত হয়েছেন নাজিফা তুষি। এই নায়িকার ভাষ্য, শাকিব ভাই এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন এমনটাও আমার জানা ছিল না।

নাজিফা তুষি বলেন, ‘রিমার্ক হারলানের কিছু কর্মকর্তা আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন। আমি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গেই কথা বলেছি। শাকিব ভাই যে এই প্রতিষ্ঠানের দায়িত্বে রয়েছেন, এমনটা জানা ছিল না। প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হওয়ার পরেই জানতে পেরেছি।’

‘হাওয়া’, ‘আইসক্রিম’, ‘নেটওয়ার্কের বাইরে’র পর দীর্ঘদিন ধরে পর্দার আড়ালে রয়েছেন তুষি। পরবর্তী কাজ প্রসঙ্গে জানতে চাইলে এই অভিনেত্রী বলেন, ‘কাজ করছি। তবে এ বছর আমার নতুন কোনো কাজ মুক্তি পাওয়ার সম্ভাবনা কম। আগামী বছর মুক্তি পাবে। সঠিক সময়েই আনুষ্ঠানিক ঘোষণা আসবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!