1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
গিল অতীত, নতুন যে অভিনেতার সঙ্গে ডেট করছেন শচীনকন্যা - NEWSTVBANGLA
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন

গিল অতীত, নতুন যে অভিনেতার সঙ্গে ডেট করছেন শচীনকন্যা

বিনোদন ডেস্ক :

গিল অতীত, নতুন যে অভিনেতার সঙ্গে ডেট করছেন শচীনকন্যা
ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকারের মেয়ে সারা টেন্ডুলকার বরাবরই ছিলেন লাইমলাইটে—কখনও তার স্টাইল স্টেটমেন্ট নিয়ে, তো কখনও আবার ক্রিকেটারের সঙ্গে প্রেমকাহিনিকে ঘিরে।

এক সময় শুভমন গিলের সঙ্গে সারার সম্পর্ক নিয়ে কম চর্চা হয়নি। স্টেডিয়ামে গ্যালারিজুড়ে ‘সারা, সারা’ ধ্বনি ছিল নিত্যদিনের ঘটনা। তবে এবার শচীনকন্যার সঙ্গে নতুন নাম— বলিউডের হ্যান্ডসাম হাঙ্ক সিদ্ধান্ত চতুর্বেদী!
সম্প্রতি ফিল্মফেয়ার এক প্রতিবেদনে দাবি করেছে, সারা ও সিদ্ধান্তকে একাধিকবার একসঙ্গে দেখা গেছে। দুজনে বিভিন্ন স্থানে ঘুরে বেড়াচ্ছেন।
ঘনিষ্ঠ সূত্রের মতে, তাদের সম্পর্ক এখনই গভীর কিছু না হলেও, রসায়নটা জমে উঠেছে বেশ ভালোভাবেই। একে অপরের সঙ্গে সময় কাটাতে স্বাচ্ছন্দ্যবোধ করছেন দু’জনেই। ফলে প্রেমের গুঞ্জনও জোরালো হয়েছে।
সারার সঙ্গে আগেই জুড়েছিল ক্রিকেটার শুভমন গিলের নাম। বহুবার তাকে মাঠে সারার পাশে বসে খেলা দেখতে দেখা গেছে। আবার একসঙ্গে রেস্তোরাঁয় যাওয়ার ছবিও ভাইরাল হয়েছে।

যদিও সম্প্রতি এক পডকাস্টে শুভমন দাবি করেছেন, তিনি বহু বছর ধরেই সিঙ্গল! তাহলে কি সম্পর্কটা শুধুই গুজব ছিল? নাকি তা ভেঙে গেছে আগেই? সেটা পরিষ্কার করেননি এই ক্রিকেটার।

অন্যদিকে ‘গেহরাইয়া’ ছবিতে দীপিকার বিপরীতে অভিনয় করার সময় শোনা গিয়েছিল, সিদ্ধান্ত চতুর্বেদী এবং নভ্যা নভেলি নন্দার সম্পর্ক নিয়ে নানা জল্পনা। যদিও এ নিয়ে কখনও মুখ খোলেননি কেউ।

এদিকে সিদ্ধান্তের সঙ্গে শুধু প্রেম নয়, শোনা যাচ্ছে বলিউডে পা রাখতেও চলেছেন সারা। অভিনয় দুনিয়ায় পা রাখার জন্য ইতিমধ্যেই প্রস্তুতি নিচ্ছেন তিনি।

আর সেই অভিষেকটা যদি সিদ্ধান্তের বিপরীতে হয়, তাহলে বলিউডে জমজমাট এক জুটি দেখার অপেক্ষায় রয়েছেন সিনেপ্রেমীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!