1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
রোহিতের বাড়িতে হামলার ঘটনায় গ্রেপ্তার ৬ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনাম
প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ

রোহিতের বাড়িতে হামলার ঘটনায় গ্রেপ্তার ৬

প্রতিনিধি

বলিউডের জনপ্রিয় পরিচালক রোহিত শেট্টির বাড়িতে হামলার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে মুম্বাই পুলিশ। রোহিতের বাসভবনের সামনে গুলি চালানোর ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও ৬ জনকে গ্রেপ্তার করেছে মুম্বাই অপরাধদমন শাখা (ক্রাইম ব্রাঞ্চ)। রাজস্থান থেকে এই দুষ্কৃতীদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেপ্তারের পর এই ছয় অভিযুক্তকে রাজস্থান থেকে মুম্বইয়ে নিয়ে আসা হচ্ছে। সেখানে তাদের বিস্তারিত জিজ্ঞাসাবাদের মুখোমুখি করা হবে। এর আগে এই একই ঘটনায় আরও ৫ জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ।

ফলে সব মিলিয়ে রোহিত শেট্টির বাড়িতে হামলার ঘটনায় এখন পর্যন্ত মোট ১১ জনকে গ্রেপ্তার করল পুলিশ। পুলিশ জানিয়েছে, গত ১ ফেব্রুয়ারি আমন আনন্দ মারোতে, আদিত্য জ্ঞানেশ্বর গায়কি, সিদ্ধার্থ দীপক যেনপুরে, সমর্থ শিবশরণ পোমাজি এবং স্বপ্নীল সকত নামের পাঁচ যুবককে আটক করা হয়েছিল।

প্রাথমিক তদন্তে পুলিশের সন্দেহ, এই পাঁচজন সরাসরি ওই রাতে গুলি চালনার সাথে জড়িত ছিলেন।

উল্লেখ্য, ৩১ জানুয়ারি ভোররাতে যখন সবাই ঘুমে আচ্ছন্ন, ঠিক তখনই রোহিত শেট্টির জুহুর বাড়ির সামনে ৪-৫ রাউন্ড গুলির শব্দ শোনা যায়। গুলির আওয়াজ শুনে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান সেখানে মোতায়েন থাকা নিরাপত্তাকর্মীরা। তবে এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় কেউ হতাহত হননি।

বলিউডের অন্যতম সফল এই পরিচালকের ঝুলিতে রয়েছে ‘গোলমাল’ সিরিজ, ‘সিংহাম’, ‘দিলওয়ালে’ এবং ‘চেন্নাই এক্সপ্রেস’-এর মতো ব্লকবাস্টার সব সিনেমা। বক্স অফিসে তার আকাশচুম্বী সাফল্যের জন্য ভক্তরা তাকে ভালোবেসে ‘রোহিট’ বা ‘হিট মেকার’ হিসেবেও সম্বোধন করেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!