1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
রেকর্ড ভিউ গড়েও দর্শকদের হতাশ করল নতুন হ্যারি পটার - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম
প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ

রেকর্ড ভিউ গড়েও দর্শকদের হতাশ করল নতুন হ্যারি পটার

প্রতিনিধি

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে পর্দায় ফিরছে জে কে রাওলিংয়ের জাদুকরী দুনিয়া। সম্প্রতি এইচবিও ম্যাক্স প্রকাশ করেছে ‘হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার্স স্টোন’ সিরিজের প্রথম ট্রেলার। গত ২৬ মার্চ মুক্তি পাওয়ার পর থেকেই এটি ইন্টারনেট দুনিয়ায় রীতিমতো ঝড় তুলেছে। বিনোদন ভিত্তিক সংবাদমাধ্যম হলিউড রিপোর্টারের খবর অনুযায়ী, মুক্তির প্রথম ৪৮ ঘণ্টায় বিভিন্ন প্ল্যাটফর্মে ট্রেলারটির ভিউ ২৭ কোটি ৭০ লাখ ছাড়িয়ে গেছে, যা এইচবিও-র ইতিহাসে নতুন রেকর্ড।

তবে ভিউয়ের জোয়ার থাকলেও নেটিজেনদের মাঝে বইছে মিশ্র প্রতিক্রিয়া। ইউটিউবের কমেন্ট বক্সে ভক্তদের মন্তব্য এখন আলোচনার কেন্দ্রবিন্দু। অনেকেই শৈশবের নস্টালজিক হ্যারি পটারের এই নতুন রূপান্তর সহজে মেনে নিতে পারছেন না। কেউ কেউ এই আয়োজনকে ‘বাজেটসহ ফ্যান ফিকশন’ বলে কটাক্ষ করেছেন। বিশেষ করে সেভেরাস স্নেইপ চরিত্রে পাপা এসিইডুর উপস্থিতি নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। প্রয়াত অভিনেতা অ্যালান রিকম্যানের জায়গায় অন্য কাউকে কল্পনা করা ভক্তদের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে।

আলোচনার কেন্দ্রে রয়েছে হ্যাগ্রিড চরিত্রটিও। নিক ফ্রস্টের এই চরিত্রে পরিচিত সেই গ্রামীণ ব্রিটিশ টান না থাকায় হতাশ অনেক ভক্ত। সামাজিক মাধ্যমে একজন মন্তব্য করেছেন, হ্যাগ্রিডের বর্তমান কণ্ঠস্বর শুনে মনে হচ্ছে তিনি কোনো করপোরেট অফিসের কর্মকর্তা। আবার নেভিল লংবটম বা ড্রাকো ম্যালফয় চরিত্রের নতুন মুখগুলো নিয়েও চলছে চুলচেরা বিশ্লেষণ। নেটিজেনদের কেউ কেউ রসিকতা করে বলছেন, এই ট্রেলার দেখে মনে হচ্ছে যেন পুরোনো বাড়িতে নতুন মানুষ থাকতে শুরু করেছে।

এই সিরিজে কেন্দ্রীয় চরিত্র অর্থাৎ কিশোর হ্যারি পটার হিসেবে দেখা যাবে ডমিনিক ম্যাকলাফলিনকে। তার দুই প্রাণের বন্ধু হারমায়োনি গ্রেঞ্জার ও রন উইজলি চরিত্রে অভিনয় করেছেন যথাক্রমে অ্যারাবেলা স্ট্যানটন ও আলস্টায়ার স্টাউট।

বড়দের চরিত্রের মধ্যে হগওয়ার্টসের প্রধান শিক্ষক অ্যালবাস ডাম্বলডোর হিসেবে থাকছেন জন লিথগো এবং প্রফেসর মিনার্ভা ম্যাকগোনাগল চরিত্রে অভিনয় করেছেন জ্যানেট ম্যাকটিয়ার। এ ছাড়া হাফ-জায়ান্ট হ্যাগ্রিড হিসেবে নিক ফ্রস্ট এবং পোরশনস বা জাদু পানীয় বিষয়ের শিক্ষক প্রফেসর সেভেরাস স্নেইপ হিসেবে পর্দায় হাজির হবেন পাপা এসিইডু।

সাকসেশন খ্যাত ফ্রান্সেসকা গার্ডিনারের শো-রানার হিসেবে থাকা এবং গেম অব থ্রোনস পরিচালক মার্ক মাইলডের পরিচালনা ভক্তদের মনে কিছুটা আশার আলোও জ্বালিয়ে রাখছে। সব মিলিয়ে বিতর্ক আর রেকর্ড ভিউ নিয়ে ২০২৬ সালের বড়দিনেই মুক্তি পাবে হ্যারি পটারের এই নতুন সিরিজ।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!