ইপেপার / প্রিন্ট
‘কিং অব পপ’ খ্যাত Michael Jackson-এর জীবনভিত্তিক বায়োপিক ‘Michael’ মুক্তির পর থেকেই বিশ্বব্যাপী ব্যাপক সাড়া ফেলেছে। গত ২৪ এপ্রিল মুক্তির পর ছবিটি বক্স অফিসে দুর্দান্ত ব্যবসা করে এবার নতুন ইতিহাস গড়েছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, ‘Michael’ বিশ্বজুড়ে ৯১১ মিলিয়ন ডলারের বেশি আয় করেছে। এর মাধ্যমে এটি সর্বকালের সর্বোচ্চ আয়কারী মিউজিক্যাল বায়োপিকের রেকর্ড দখল করেছে।
এর আগে এই রেকর্ড ছিল Freddie Mercury-র জীবন অবলম্বনে নির্মিত Bohemian Rhapsody ছবির দখলে। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ছবিটি বিশ্বব্যাপী ৯১০.৯ মিলিয়ন ডলার আয় করেছিল।
বিশ্লেষকদের ধারণা, চলতি সপ্তাহের মধ্যেই ‘Michael’ এক বিলিয়ন ডলারের মাইলফলক স্পর্শ করবে। তা হলে এটি ইতিহাসের প্রথম মিউজিক্যাল বায়োপিক হিসেবে বিলিয়ন ডলার আয়ের বিরল রেকর্ড গড়বে।
ছবিটি পরিচালনা করেছেন Antoine Fuqua। এতে মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করেছেন তার ভাতিজা Jaafar Jackson। তার অভিনয় ইতোমধ্যেই সমালোচক ও দর্শকদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
প্রায় ২০০ মিলিয়ন ডলার বাজেটে নির্মিত এই ছবিতে আরও অভিনয় করেছেন Nia Long, Juliano Valdi, Kelyn Darrell Jones এবং Laura Harrier।