1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
রাফির উপহার পেয়ে আবেগাপ্লুত তমা - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

রাফির উপহার পেয়ে আবেগাপ্লুত তমা

প্রতিনিধি

ঢাকাই চলচ্চিত্রের অন্যতম শীর্ষ নির্মাতা রায়হান রাফি ও ‘সুড়ঙ্গ’ সিনেমার নায়িকা তমা মির্জার ঘনিষ্ঠ প্রেমের সম্পর্ক এখন প্রকাশ্যে। শনিবার তমা মির্জার জন্মদিন উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়ে সামাজিক মাধ্যমে একটি ছবি শেয়ার করেছিলেন রায়হান রাফি। সেখানে অভিনেত্রীকে শুভেচ্ছা জানিয়ে তমাকে নিজের জীবনে পেয়ে ‘ভাগ্যবান’ বলে দাবি করেন রাফি। উত্তরে রাফিকে পেয়েও নিজেকে ভাগ্যবান দাবি করেন এই অভিনেত্রী।

রায়হান রাফির এই পোস্টে তাদের ঘনিষ্ঠ প্রেমের সম্পর্ক আরও ঢালাওভাবে উপস্থাপন হওয়ায় ভক্ত-অনুরাগীদের থেকে বেশ শুভকামনা পেয়েছেন এই জুটি। এর বাইরেও জন্মদিনকে ঘিরে বেশ আনন্দঘন মুহূর্তের মধ্যে কেটেছে এই অভিনেত্রীর।

এক সাক্ষাৎকারে জন্মদিনে তার দিন কেমন কেটেছে, তার অভিজ্ঞতা শেয়ার করেছেন তমা মির্জা। এদিন বেশ উপহার পেয়েছেন অভিনেত্রী। তার মধ্যে, মায়ের কাছ থেকে উপহার পেয়েছেন স্বর্ণ ও হীরার কানের দুল। জন্মদিন উপলক্ষ্যে মেয়ে তমার জন্য কবিতা লিখেছেন বাবা। টিফিনের টাকা বাঁচিয়ে বাড়ি সাজিয়েছেন ছোট ভাই। এছাড়াও গাড়িচালক, গৃহকর্মীরা জন্মদিনে তাকে চকলেট উপহার দিয়েছেন বলেও জানান তমা।

জন্মদিনে চারপাশে এত ভালোবাসার মানুষ দেখে আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন এই অভিনেত্রী। এর আরও একটি কারণ, আরেক ভালোবাসার মানুষ রাফির কাছ থেকেও উপহার পেয়েছেন তিনি। কী উপহার পেয়েছেন, এমন প্রশ্নের উত্তরে অভিনেত্রী জানান, ঝুড়িতে ভরে যেন শহরের সব ধরনের ফুল এনেছিলেন তার জন্য। তার কথায়, ‘ভালোবাসার মানুষটি ঝুড়ি ভর্তি করে সব রঙের গোলাপ, বেলি, রজনিগন্ধা, টিউলিপসহ পারলে ঢাকা শহরের সব রকমের ফুল যেন তুলে এনেছে। ২০টি ঝুড়ি এসব ফুল নিয়ে হাজির হয়েছেন আমার বাসায়। পৃথিবীতে ফুলের চেয়ে প্রিয় উপহার আর কিছু হতে পারে না। এসব দেখে আমি তো আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!