1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
রাতের আঁধারে কেটে ফেলা হলো কৃষকের ৫০০ কলাগাছ - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
শিরোনাম
ভেটেরিনারি হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধে জিরো টলারেন্সের নির্দেশ প্রশান্ত মহাসাগরে পারমাণবিক সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল চীন, উদ্বেগ জাপান-অস্ট্রেলিয়ার রাঙামাটিতে অবৈধ সিএনজি বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি চালকদের রাঙামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি শ্রীলঙ্কার নেগোম্বো কারাগারে ভয়াবহ দাঙ্গা, নিহত ২৫ ন্যাটো সম্মেলনের আগে কিয়েভে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ১১ তিস্তার ভয়াল ভাঙনে নিঃস্ব দুই গ্রাম, ভিটেমাটি হারানোর শোকে বাবার মৃত্যু টানা বৃষ্টিতে চট্টগ্রামে পাহাড়ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ এলাকা ছাড়তে জেলা প্রশাসনের মাইকিং বরিশালে ব্যবসায়ী নির্যাতনের অভিযোগ: সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় রিহ্যাব এলডিসি উত্তরণের প্রস্তুতিতে নীতি সংস্কার ও রপ্তানি সক্ষমতা বাড়ানোর আহ্বান তথ্যমন্ত্রীর

রাতের আঁধারে কেটে ফেলা হলো কৃষকের ৫০০ কলাগাছ

প্রতিনিধি

রাজবাড়ীর পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের বড়খোলা গড়াই নদীর চরে রাতের আঁধারে মিতিন বিশ্বাস নামে এক কৃষকের ৫০ শতক জমির ৪০০ থেকে ৫০০ কলা গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (১ নভেম্বর) সকালে বিষয়টি কৃষকের নজরে আসে। এতে ক্ষতির পরিমাণ প্রায় ৫ লাখ টাকা।

ধারণা করা হচ্ছে ,বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দিবাগত রাতের কোনো এক সময় কলা গাছগুলো কেটে ফেলে দুর্বৃত্তরা।

স্থানীয় বাসিন্দা মো. আব্দুর রাজ্জাক বলেন, আমাদের এলাকায় দুইটি সমাজ। এখানে আওয়ামী লীগ-বিএনপি সবাই আছে। তবে এতোদিন আমাদের এখানে কোনো সমস্যা ছিল না। গত রাতে হঠাৎ চরের ৪ থেকে ৫শ কলাগাছ কেটে ফেলা হয়েছে। একটা গাছ কাটা আর মানুষ হত্যা করা সমান অপরাধ।

স্থানীয় আরও এক কৃষক বলেন, বড়খোলা এলাকার আবুল জোয়াদ্দার, জহির জোয়াদ্দার, কলিমউদ্দিন জোয়াদ্দার ও জিল্লুর নেতৃত্বে রাতের অন্ধকারে কলাগাছ কাটা হয়েছে। কী কারণে কাটা হয়েছে আমরা জানি না। সকালে গিয়ে দেখি ৪-৫শ কলাগাছ কেটে ফেলা হয়েছে।

ভুক্তভোগী কৃষক মিতিন বিশ্বাস বলেন, প্রায় ২০ বছর ধরে চরের ১ একর জমিতে কলাগাছ রোপণ করে আসছি। শুক্রবার আমি চরে গিয়ে দেখি আমার সব কলাগাছ মাটিতে পড়ে আছে। কে বা কারা এটা করেছে আমি জানি না। আমার সাথে কারোর শত্রুতাও নেই।

পাংশা মডেল ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন বলেন, এখনও কৃষকের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!