1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
রাজনীতি করতে হলে জনগণের সেবক হয়েই করতে হবে: সেলিম উদ্দিন - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনাম
সুপার টাইফুন ‘বাভি’র তাণ্ডব: যুক্তরাষ্ট্রের গুয়াম ও নর্দার্ন মারিয়ানায় ৩৫০ কিমি বেগের ঝড়, জারি চরম সতর্কতা খামেনির শোক র‍্যালি শুরু, তেহরানে লাখো মানুষের ঢল ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প: মৃত বেড়ে ৩,৩৪২, আহত ১৬ হাজারের বেশি কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল

রাজনীতি করতে হলে জনগণের সেবক হয়েই করতে হবে: সেলিম উদ্দিন

প্রতিনিধি

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, ছাত্র-জনতার বিপ্লবের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন, অপশাসন-দুঃশাসনমুক্ত দেশ গড়তে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। দেশে রাজনীতি করতে হলে জনগণের সেবক হয়েই করতে হবে। সকল কিছুর জন্য জনগণের কাছেই জবাবদিহি করতে হবে।

বুধবার(১১ ডিসেম্বর) সকাল ৭টায় রাজধানীর দক্ষিণখান পশ্চিম থানার ৫০ নং ওয়ার্ডের আজমপুর এলাকায় ন্যায্যমূল্যের বাজার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সেলিম উদ্দিন বলেন, ‘রাজনীতি শুধু মানুষের জন্য’ কথাটা বেশ সুন্দর হলেও আমাদের দেশের প্রচলিত রাজনীতিতে তার কোন প্রতিফলন নেই। কারণ, একশ্রেণির রাজনীতির আত্মকেন্দ্রিকতা ও স্বার্থান্ধতার কারণেই আমাদের দেশের রাজনীতির লক্ষ্যচ্যুতি ঘটেছে। বিগত ৫ বছরের দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পর্যালোচনা করলে সে নেতিবাচক চিত্রই আমাদের সামনে ভেসে ওঠে। এর ঠিক বিপরীত মেরুতে রয়েছে জামায়াতে ইসলামী। আমরা নিজেদের অর্থেই সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করি; সর্বোপরি আমাদের অর্জিত অর্থ সিংহভাগ জনগণের কল্যাণে ব্যয় করি। মূলত, জামায়াত একটি কল্যাণকামী ও গণমুখী রাজনৈতিক দল। ন্যায়-ইনসাফের ভিত্তিতে দেশকে একটি গণমুখী রাষ্ট্রে পরিণত করতে জামায়াত বদ্ধপরিকর।

তিনি বলেন, পতিত আওয়ামী জনপ্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, বিচারবিভাগসহ রাষ্ট্রের সকল সেক্টরকে পরিকল্পিতভাবে দলীয়করণ করে দেশকে এক মাফিয়াতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করেছিল আওয়ামী লীগ। সবকিছু তুলে দেওয়া হয়েছিল খারাপ লোকদের হাতে। সময় এসেছে এসব খারাপ ও অর্বাচীনদের কবর দেওয়ার। এ দেশে আর কখনো জুলুম-নির্যাতন, হত্যা-সন্ত্রাস, নৈরাজ্য ও চাঁদাবাজি কোনোভাবেই বরদাস্ত করা হবে না। এ দেশে রাজনীতি করতে হলে জনগণের সেবক হয়েই রাজনীতি করতে হবে।

সব কিছুর জন্য জনগণের কাছেই সবাইকে জবাবদিহি করতে হবে। সেই জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় আগামী দিনের সকল নির্বাচনে সৎ-যোগ্য লোকদের ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!