1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
রাঙ্গুনিয়ায় যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার অস্ত্রধারী কারাগারে - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী।

রাঙ্গুনিয়ায় যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার অস্ত্রধারী কারাগারে

প্রতিনিধি

রাঙ্গুনিয়ায় যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার অস্ত্রধারী কারাগারে

রাঙ্গুনিয়ায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে শওকত আলী নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অস্ত্র হাতে তোলা তার একটি ছবি ছড়িয়ে পড়ার পর আইনশৃঙ্খলা বাহিনী তাকে আটক করা হয়েছ।

বুধবার (৭ জানুয়ারি) ভোরে রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের চারাবটতল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, শওকত আলী দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্রসহ বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করছিল। অস্ত্র হাতে তার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এরপর পরিস্থিতি বিবেচনায় সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করে তাকে আটক করে। তবে অভিযানের সময় তার কাছ থেকে কোনো অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি।

পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শওকত আলীকে রাঙ্গুনিয়া মডেল থানায় হস্তান্তর করা হয়। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।
রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরমান হোসেন বলেন, সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানের মাধ্যমে শওকত আলী নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে অস্ত্র উদ্ধার করা যায়নি। গ্রেপ্তারকৃত আসামীকে ৫৪ ধারায় আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!