1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
রটারড্যাম উৎসবে দেশের তিন সিনেমা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ

রটারড্যাম উৎসবে দেশের তিন সিনেমা

প্রতিনিধি

নেদারল্যান্ডসে আয়োজিত রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৫৫তম আসরে জায়গা করে নিয়েছে বাংলাদেশের তিন সিনেমা- ‘দেলুপি’, ‘রইদ’ ও ‘মাস্টার’। উৎসবের ভিন্ন ভিন্ন তিনটি বিভাগে লড়বে সেগুলো।

আগামী বৃহস্পতিবার পর্দা উঠবে এই উৎসবের, যা চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। উৎসবে প্রতিটি সিনেমাই চার দিন করে প্রদর্শিত হবে।

‘দেলুপি’ সিনেমার নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলাম সংবাদ মাধ্যমে জানিয়েছেন, উৎসবের ‘ব্রাইট ফিউচার’ শাখায় নির্বাচিত হয়েছে ‘দেলুপি’। আগামী ৩১ জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের ৪, ৬ ও ৭ তারিখ ‘দেলুপি’ দেখানো হবে।

এছাড়াও পলিটিক্যাল থ্রিলার ঘরানায় ‘মাস্টার’ সিনেমাটি উৎসবের ‘বিগ স্ক্রিন কম্পিটিশন’ বিভাগে লড়বে। ছবির পরিচালক রেজওয়ান শাহরিয়ার সুমিত জানিয়েছেন, উৎসবে সিনেমাটি ফ্রেব্রুয়ারির ১, ২, ৪ ও ৭ তারিখে দেখানো হবে।

এদিকে নির্মাতা মেজবাউর রহমান সুমনের সিনেমা ‘রইদ’ ‘টাইগার কম্পিটিশনে’ বিভাগে দেখানো হবে। এই সিনেমাটি ফেব্রুয়ারির ২, ৩, ৫ ও ৭ তারিখে প্রদর্শিত হবে। সিনেমার প্রযোজক শিমুল চন্দ্র বিশ্বাস জানিয়েছেন, নির্মাতা মেজবাউর রহমান সুমন, অভিনেত্রী নাজিফা তুষিসহ নির্মাতা ও কলাকুশলী মিলে মোট আটজন অংশ নিবেন উৎসবে। তারা দেশ ছাড়বেন বুধবার।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!