1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
রংপুর-২ আসনে জামায়াতের প্রার্থী এটিএম আজহারুল ইসলাম - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম
ট্রাম্পের হস্তক্ষেপে বদলে গেল ফিফার সিদ্ধান্ত! লাল কার্ড পেয়েও খেলবেন যুক্তরাষ্ট্রের বালোগান ১২৮.২ মিলিমিটার বৃষ্টিতেও জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা ধামরাইয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, ৭৩ জনকে ৫৯ লাখ ৫ হাজার টাকার ঋণ ও ১ হাজার গাছের চারা বিতরণ জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ ‘ব্রাজিল চিরকাল আমার হৃদয়ে থাকবে’ব্রাজিলের বিদায়ে ভেঙে পড়লেন তটিনী নারায়ণগঞ্জে কারখানার মেশিনে হাত ঢুকে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু সুপার টাইফুন ‘বাভি’র তাণ্ডব: যুক্তরাষ্ট্রের গুয়াম ও নর্দার্ন মারিয়ানায় ৩৫০ কিমি বেগের ঝড়, জারি চরম সতর্কতা খামেনির শোক র‍্যালি শুরু, তেহরানে লাখো মানুষের ঢল ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প: মৃত বেড়ে ৩,৩৪২, আহত ১৬ হাজারের বেশি কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০

রংপুর-২ আসনে জামায়াতের প্রার্থী এটিএম আজহারুল ইসলাম

প্রতিনিধি

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এটিএম আজহারুল ইসলামকে রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে রংপুরের তারাগঞ্জ উপজেলায় এক সমাবেশ থেকে প্রার্থিতা ঘোষণা করেন দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম।

তারাগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা জামায়াত ইসলামী আয়োজিত শুকরানা সমাবেশ ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এটিএম আজহারুল ইসলাম বলেন, সরকার বলেছে এপ্রিলের মধ্যে নির্বাচন হবে। অর্ন্তবর্তী সরকার দ্রুত সংস্কার কাজ শেষ করে নির্বাচন দিক। মানুষ ১৫ বছর ভোট দিতে পারে নাই। এজন্য অনেকের মাঝে ভোটের প্রতি বিতৃষ্ণা আছে। আমি অনুরোধ করবো এবার ভোট বিপ্লব ঘটাতে হবে। আমরা যদি যোগ্য জনপ্রতিনিধি নির্বাচন করতে ভুল করি তাহলে বিপদে পড়তে হবে।

তিনি আরও বলেন, আমি ১৯৯৬, ২০০১ ও ২০০৯ সালে নির্বাচন করেছি। আপনারা চাননি বলে আমি এমপি হতে পারি নাই। জামায়াতে ইসলামী জোর করে ভোট সেন্টার দখল, ভোটারদের টেনে নিয়ে গিয়ে নির্বাচনে জয়লাভ করতে চায় না। আগামী নির্বাচনে আমি বদরগঞ্জ-তারাগঞ্জ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবো। আমি কথা দিচ্ছি যদি আমি এমপি নির্বাচিত হতে পারি তাহলে হারামের কোন টাকা আমার পেটে যাবে না। বিগত সময়েও আমি কোন হারামের টাকা খাইনি। আমার সম্পদ নেই, তবু আল্লাহ আমাকে ভাল রেখেছেন। বিগত দিনের মত ভবিষ্যতেও আমি জনগণের কল্যাণে কাজ করে যেতে চাই।

সমাবেশে তারাগঞ্জ উপজেলা জামায়াতের আমির এসএম আলমগীর হোসেনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মাওলানা মমতাজ উদ্দিন আহমেদ, মাহবুবুর রহমান বেলাল, রংপুর মহানগরীর আমির এটিএম আজম খান, জেলা আমির অধ্যাপক গোলাম রব্বানী, মহানগর ছাত্রশিবিরের সভাপতি নুরুল হুদা প্রমুখ।

এর আগে আজ সকালে কারাভোগের ১৪ বছর পর নিজ জেলায় ফিরেছেন তিনি। বিকেল ৫টায় বদরগঞ্জ উপজেলার শাহাপুর মাঠে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি অংশ নেন।

উল্লেখ্য, রংপুর জেলার ছয়টি আসনের মধ্যে পাঁচটিতেই গত ১৫ ফেব্রুয়ারি প্রার্থী ঘোষণা করে জামায়াতে ইসলামী। শুধুমাত্র রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনে দলীয় প্রার্থী ঘোষণা বাকি রেখেছিল দলটি। এই আসনটিতে বিগত সময়ে দলের পক্ষে একাধিকবার প্রার্থী হয়েছিলেন এটিএম আজহারুল ইসলাম।

স্থানীয় নেতাকর্মীদের জোর দাবি ছিল রংপুর-২ আসনে সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে যেন এটিএম আজহারুল ইসলামকে প্রার্থী দেওয়া হয়। সেই দাবির প্রেক্ষিতে আজ তাকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।

এর আগে গত ১৫ ফেব্রুয়ারি জামায়াতের প্রার্থী হিসেবে রংপুর-১ (গঙ্গাচড়া ও সিটি করপোরেশনের আংশিক) আসনে মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক রায়হান সিরাজী, রংপুর-৩ (সদর ও সিটি করপোরেশন) আসনে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগর কমিটির সাবেক আমির অধ্যাপক মাহবুবার রহমান বেলাল, রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে রংপুর মহানগর জামায়াতের আমির উপাধ্যক্ষ এটিএম আজম খান, রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে রংপুর জেলা জামায়াতে ইসলামীর আমির ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক গোলাম রব্বানী এবং রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের সাধারণ সম্পাদক ও সহকারী অধ্যাপক মাওলানা মো. নুরুল আমিনের নাম ঘোষণা করা হয়।।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!