1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
যুক্তরাষ্ট্রে দাবানলে পুড়ল ১০ হাজার বাড়ি-গাড়ি - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম
রাঙামাটিতে অবৈধ সিএনজি বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি চালকদের রাঙামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি শ্রীলঙ্কার নেগোম্বো কারাগারে ভয়াবহ দাঙ্গা, নিহত ২৫ ন্যাটো সম্মেলনের আগে কিয়েভে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ১১ তিস্তার ভয়াল ভাঙনে নিঃস্ব দুই গ্রাম, ভিটেমাটি হারানোর শোকে বাবার মৃত্যু টানা বৃষ্টিতে চট্টগ্রামে পাহাড়ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ এলাকা ছাড়তে জেলা প্রশাসনের মাইকিং বরিশালে ব্যবসায়ী নির্যাতনের অভিযোগ: সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় রিহ্যাব এলডিসি উত্তরণের প্রস্তুতিতে নীতি সংস্কার ও রপ্তানি সক্ষমতা বাড়ানোর আহ্বান তথ্যমন্ত্রীর রাইসমিলে মালিককে বেঁধে হত্যার পর ৩ ট্রান্সফর্মার লুট, তদন্তে পুলিশ ট্রাম্পের হস্তক্ষেপে বদলে গেল ফিফার সিদ্ধান্ত! লাল কার্ড পেয়েও খেলবেন যুক্তরাষ্ট্রের বালোগান

যুক্তরাষ্ট্রে দাবানলে পুড়ল ১০ হাজার বাড়ি-গাড়ি

প্রতিনিধি

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসে ভয়াবহ দাবানলে ১০ হাজার ঘরবাড়ি, গাড়ি ও অন্যান্য অবকাঠামো পুড়ে গেছে। এছাড়া আগুনে দগ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন অন্তত সাত জন।

লস অ্যাঞ্জেলসে বেশ কয়েকটি সক্রিয় দাবানল জ্বলছে। এরমধ্যে স্থানীয় সময় বৃহস্পতিবার ওয়েস্ট হিলে কেনেথ নামের নতুন একটি দাবানলের সৃষ্টি হয়। ধারণা করা হচ্ছে, এই দাবানলটি কেউ ইচ্ছাকৃতভাবে শুরু করেছে। এরসঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। এরআগে গত মঙ্গলবার থেকে তাণ্ডব চালিয়ে আসছিল প্যালিসাদেস এবং ইটন নামের দুটি দাবানল।

লস অ্যাঞ্জেলসের মেয়র কারেন বাস বলেছেন, বাতাসের গতি বেশি থাকায় নতুন দাবানলটি দ্রুত সময়ের মধ্যে ছড়াতে পারে। প্যালসাদেস এবং ইটন উভয় দাবানলই পাঁচ হাজার করে অবকাঠামো ধ্বংস করেছে। যার মধ্যে আছে বাড়ি-গাড়ি এবং শেড। এছাড়া এগুলোর আগুনে ৩০ হাজার একর জমি পুড়ে ভষ্মিভূত হয়ে গেছে।

লস অ্যাঞ্জেলস কাউন্টি শেরিফ রবার্ট লুনা প্রেস কনফারেন্সে জানান, নিহতের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করছেন তিনি। লুনা বলেন, “মনে হচ্ছে এই এলাকায় কেউ পারমাণবিক বোমা ফেলেছে। আমি কোনো ভালো খবর প্রত্যাশা করছি না। আশঙ্কা করছি মৃতের সংখ্যা বাড়বে।”

ইতিমধ্যে সেখানকার ১ লাখ ৮০ হাজার মানুষকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আরও দুই লাখ মানুষকে সরে যাওয়ার নির্দেশনা পাওয়ার জন্য সতর্ক থাকতে বলা হয়েছে।

আলজাজিরার সাংবাদিক রব রেনল্ডস বলেছেন, দাবানলে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা ধারণার বাইরে। তিনি জানান, কয়েক কিলোমিটার জায়গাজুড়ে সবকিছু পুড়ে গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!