1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
যুক্তরাজ্যে শিশুদের খেলার মাঠ থেকে মিলল ১৭৫টি যুদ্ধবোমা - NEWSTVBANGLA
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: প্রশাসনকে দায়ী করে নাহিদ ইসলামের বিচার দাবি এআই সম্প্রসারণে মাইক্রোসফটে সাড়ে ৪ হাজারের বেশি কর্মী ছাঁটাই লিথুয়ানিয়া সীমান্তে ৫৪ অভিবাসী আটক, তাদের মধ্যে বাংলাদেশিও টানা বৃষ্টিতে চট্টগ্ররামে জলাবদ্ধতা, হাঁটুসমান পানিতে জনজীবন বিপর্যস্ত ‘২৩ বছর ধরে আমাকে শেষ করার চেষ্টা করছেন, লাভ হয়নি’—সমালোচকদের জবাব রোনালদোর সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২ ভেটেরিনারি হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধে জিরো টলারেন্সের নির্দেশ প্রশান্ত মহাসাগরে পারমাণবিক সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল চীন, উদ্বেগ জাপান-অস্ট্রেলিয়ার রাঙামাটিতে অবৈধ সিএনজি বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি চালকদের রাঙামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি

যুক্তরাজ্যে শিশুদের খেলার মাঠ থেকে মিলল ১৭৫টি যুদ্ধবোমা

প্রতিনিধি

যুক্তরাজ্যের বৃহত্তম রাজ্য ইংল্যান্ডের উত্তরাঞ্চলীয় জেলা নর্থাম্বারল্যান্ডের উলার শহরে একটি শিশুদের খেলার মাঠের মাটির নিচ থেকে উদ্ধার করা হয়েছে অন্তত ১৭৫টি বোমা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে এ বোমাগুলো তৈরি করা হয়েছিল এবং এখনও সেগুলো তাজা।

অর্থাৎ এখনও এগুলো বিস্ফোরিত হতে পারে। শহরের স্থানীয় সরকার কর্তৃপক্ষ উলার প্যারিশ কাউন্সিলের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি ও এএফপি। এ প্রসঙ্গে এক বিবৃতিতে প্যারিশ কাউন্সিল জানিয়েছে, গত জানুয়ারির শেষ দিকে ওই মাঠের মাটির নিচে বোমা থাকার তথ্য পাওয়া যায়। তারপর ফেব্রুয়ারির শুরুর দিকে শুরু হয় খনন। বিশেষজ্ঞদের ধারণা, আরও বোমা রয়ে গেছে মাঠটিতে।

“উদ্ধার প্রতিটি বোমার ফিউজ, ডেটোনেটর এবং ভেতরকার অন্যান্য উপাদান এখনও অক্ষত আছে। এই বোমাগুলোর যে শক্তি, তাতে এগুলো কয়েকটি বিস্ফোরিত হলেই ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটবে।”

উলার শহরে ‘স্কটস পার্ক’ নামে শিশুদের একটি পার্ক রয়েছে। যে জমিতে বোমার সন্ধান পাওয়া গেছে, সেটি স্কটস পার্কের সংলগ্ন। পার্ক আরও বড় করার জন্য সরকারের কাছ থেকে সেই জমিটি বরাদ্দ নেয় প্যারিশ কাউন্সিল। গত ডিসেম্বরে এ প্রকল্পের জন্য অর্থও বরাদ্দ করে ব্রিটেনের সরকার।

সেই অনুযায়ী গত জানুয়ারির শেষ দিকে পার্ক সম্প্রসারণের কাজ শুরুর অংশ হিসেবে জমিটি খোঁড়া শুরু হয়। অল্প কিছুক্ষণ খননকাজ চালানোর পরই সেখানে বোমার সন্ধান পাওয়া যায়।

উলার প্যারিশ কাউন্সিলের সদস্য মার্ক ম্যাথার জানিয়েছেন, বোমাগুলো নিষ্ক্রিয় করতে কাজ শুরু করেছে পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট, তারাও এক্ষেত্রে সহযোগিতা করছেন।

“কাউন্সিলর হিসেবে আমি কোনোদিন কল্পনাও করিনি যে আমাকে কখনও বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সঙ্গে কাজ করতে হবে। তবে বোমাগুলো থাকা অবস্থায় যদি বাচ্চারা এই মাঠে খেলাধূলা করত, তাহলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত,” বিবিসিকে বলেন মার্ক ম্যাথার।

সূত্র : বিবিসি, এনডিটিভি ওয়ার্ল্ড

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!