1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
যারা ৫ টাকায় পারাপার করতে পারবেন তারা ইজারা নেন : নুর - NEWSTVBANGLA
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন

যারা ৫ টাকায় পারাপার করতে পারবেন তারা ইজারা নেন : নুর

প্রতিনিধি

পটুয়াখালীর গলাচিপা উপজেলার গুরুত্বপূর্ণ পারাপারের মাধ্যম হরিদেবপুর খেয়াঘাটের ইজারা নিয়ে স্পষ্ট অবস্থান জানিয়েছেন পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সংসদ সদস্য এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

তিনি বলেন, গলাচিপা হরিদেবপুর খেয়াঘাটের যারা ইজারা নিতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে আমার পরিস্কার বার্তা হচ্ছে, যারা ৫ টাকায় পারাপার করতে পারবেন তারা ইজারা সিডিউল নেন।

বুধবার (১১ মার্চ) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, ৫ টাকায় আপনাদের না পোষালে ইজারা নিয়েন না, পরবর্তীতে এরে-ওরে ধরে সমঝোতার জন্য পেছনে ঘুরলেও কোনো কাজ হবে না। আপনারা জনগণের ওপর জুলুম চাপাতে অতিরিক্ত টাকায় ইজারা না নিলে জেলা পরিষদ ৫ টাকা ভাড়া নির্ধারণ করে খাস কালেকশন করবে।

সংশ্লিষ্ট এলাকার মানুষের স্বার্থের কথা তুলে ধরে নুরুল হক নুর লেখেন, আমার কথা পরিষ্কার, আপনি কতো টাকায় ইজারা নিচ্ছেন, কী খরচ- সেটা আমার কাছে বিবেচ্য নয়, জনপ্রতিনিধি হিসেবে জনগণের সেবা ও কল্যাণই আমার অঙ্গীকার। যে অঙ্গীকার ও আস্থা-বিশ্বাসের জায়গা থেকেই জনগণ আমাকে তাদের জনপ্রতিনিধি বানিয়েছে। আগামীতে ৫ টাকার বেশি ভাড়া আদায় করতে দেওয়া হবে না।

উল্লেখ্য, গত ২ মার্চ পটুয়াখালী জেলা পরিষদ গলাচিপার হরিদেবপুরসহ মোট ২১টি খেয়াঘাটের ইজারা সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে বাংলা ১৪৩৩ সালের জন্য হরিদেবপুর–গলাচিপা বন্দর খেয়াঘাটের সম্ভাব্য ইজারা মূল্য নির্ধারণ করা হয়েছে ৯৪ লাখ ৭৯ হাজার ৪৯৩ টাকা।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!