1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ম্যানসিটির টিনএজ মিডফিল্ডার রবার্টসন অস্ট্রেলীয় দলে ডাক পেলেন - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

ম্যানসিটির টিনএজ মিডফিল্ডার রবার্টসন অস্ট্রেলীয় দলে ডাক পেলেন

প্রতিনিধি

অস্ট্রেলিয় জাতীয় ফুটবল দলে ডাক পেয়েছেন ম্যানচেস্টার সিটির টিন এজ মিডফিল্ডার অ্যালেক্স রবার্টসন। পরিবারের তৃতীয় প্রজন্মের প্রতিনিধি হিসেবে তিনি সকারুজদের হয়ে খেলার জন্য প্রস্তুত।
সিডনিতে জন্মগ্রহনকারী ১৯ বছর বয়সি এই ফুটবলার এর আগে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ায় জুনিয়র পর্যায়ে খেলেছেন। এখন তিনি বেছে নিয়েছেন গ্রাহাম আর্নল্ডের দলকে। রবার্টসনের বাবা মার্ক এর আগে ২০০১ সালে এবং দাদা ১৯৮৪ সালে অস্ট্রেলিয়ার জাতীয় দলে খেলেছেন।
ইকুয়েডরের বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য রবার্টসনকে ডেকে পাঠানো সকারুজ কোচ আর্নল্ড সাংবাদিকদের বলেন,‘ সম্ভবত ১৮ মাসেরও বেশী সময় ধরে আমি তার সঙ্গে কথা বলছি।’ আগামী ২৪ মার্চ সিডনিতে এবং চারদিন পর মেলবোর্নে অনুষ্ঠিত হবে দুটি প্রীতি ম্যাচ।
সকারুজ কোচ বলেন,‘ এবার যখন তাকে দলে নেয়ার কথা জানালাম, সঙ্গে সঙ্গে সে বলে দিল আমার আর (অস্ট্রেলিয়ার হয়ে খেলার জন্য) তর সইছে না। আমার বিশ্বাস ওই ছেলে এখন অস্ট্রেলিয়ার সাথে নিজেকে যুক্ত করতে চায়।
আমি নিশ্চিত, একবার যদি সে সকারুজদের জার্সি গায়ে চড়ায়, তাহলে সে হৃদয় দিয়ে দলটিকে অনুভব করবে এবং শুধুমাত্র এই জাতির জন্যই খেলতে চাইবে।’
বর্তমানে ম্যানচেস্টার সিটির অনুর্ধ্ব-২৩ দলের হয়ে খেলছেন রবার্টসন। পেপ গার্দিওলার সিনিয়র দলের হয়ে এখনো অভিষেক হয়নি। আর্নল্ড এই টিনএজারকে সিটির প্রিমিয়ার লিগ তারকা কেভিন ডি ব্রুইনার সঙ্গে তুলনা করে বলেন, ম্যানসিটিতে সে অনেকটা ডি ব্রুইনের মতোই খেলেন। সে বল নিয়ে বক্সে ঢুকে পড়ে এবং গোল করে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!