1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ম্যানইউ’র সেরা খেলোয়াড় রোনালদো - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম
uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস

ম্যানইউ’র সেরা খেলোয়াড় রোনালদো

প্রতিনিধি

ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের যুবরাজ হয়েই মাঠ দাপিয়েছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিস্তিয়ানো রোনালদো। ইংলিশ এই ক্লাব ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন সেই ২০০৯ সালে। তবে দলটির সমর্থকরা এখনো তাকে ভোলেননি। তার প্রমাণ পাওয়া গেছে প্রিমিয়ার লিগে ম্যানইউ’র এক হাজারতম ম্যাচের আগে।

ওয়াটফোর্ডের বিপক্ষে মৌসুমের শেষ খেলাটি ম্যানইউ’র জন্য এই মাইলফলক ছোঁয়ার ম্যাচ। এর আগে দর্শকদের ভোটে রোনালদো নির্বাচিত হয়েছেন প্রিমিয়ার লিগে ম্যানইউ’র সেরা খেলোয়ার হিসেবে। তবে এর বেশ সমালোচনাও হচ্ছে।

মাইলফলক স্পর্শকে উপলক্ষ করে শুধু সেরা খেলোয়াড়ই না, ১৯৯২ সালে প্রিমিয়ার লিগ শুরু হওয়ার পর সেরা গোল, সেরা ম্যাচ এবং সেরা সেভ নির্বাচন করার জন্যও ভোট চেয়েছিল ম্যানইউ। ম্যানচেস্টার সিটির বিপক্ষে ওয়েইন রুনির বিখ্যাত বাইসাইকেল কিকটি সেরা গোল হিসেবে নির্বাচিত হয়েছে।

সিটির বিপক্ষে ২০০৯ সালে তাদের ৪-৩ গোলের জয়ের ম্যাচটিকে সেরা ম্যাচের মর্যাদা দিয়েছেন দর্শকরা। আর ২০১২ সালে চেলসির তৎকালীন মিডফিল্ডার হুয়ান মাতার ফ্রি-কিকটি ঠেকিয়ে দেয়া গোলরক্ষক ডেভিড ডি গিয়ার পারফরম্যান্সটি সেরা সেভের মর্যাদা পেয়েছে।

তবে সেরা খেলোয়াড়ের প্রশ্নে দ্বিমত পোষণ করেছেন অনেক ভক্তই। তাদের ভোটে দুই ম্যানইউ কিংবদন্তি পল স্কোলস ও রায়ান গিগসকে কাটিয়ে সেরা খেলোয়াড় হয়েছেন রোনালদো। তবে অনেকেই মনে করছেন এই দুজন ফুটবলার কিংবা এরিক ক্যান্টোনা তুলনামূলকভাবে বেশি যোগ্য শীর্ষে আসার ক্ষেত্রে।ম্যানইউতে ২০০৩ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত খেলেছেন রোনালদো। সে বছরই সে সময়ের সর্বোচ্চ ট্রান্সফার ফি’র রেকর্ড গড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেন এই উইঙ্গার। ম্যানইউতে ৬ বছরে অনেকগুলো শিরোপা জিতেছেন রোনালদো। এর মধ্যে ছিল তিনটি লিগ শিরোপা, একটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা।

ব্যক্তিগত অর্জনের দিক থেকেও দারুণ অবস্থানে ছিলেন। ২০০৮ সালে একই সাথে ব্যালন ডি’অর এবং ফিফার বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছিলেন। ২০০৭-০৮ মৌসুমে প্রিমিয়ার লিগে সেরা গোলদাতার পুরস্কার ‘গোল্ডেন বুট’ও জিতেছিলেন এই পর্তুগিজ।

এদিকে ম্যানইউ’র বর্তমান কোচ হোসে মরিনহো বলেছেন চাইলেও রোনালদোকে রিয়াল থেকে দলে ভেরানো সম্ভব না। তবে সুযোগ পেলে তা লুফেও নেবেন এই কোচ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!