1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মোবাইল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম
এআই সম্প্রসারণে মাইক্রোসফটে সাড়ে ৪ হাজারের বেশি কর্মী ছাঁটাই লিথুয়ানিয়া সীমান্তে ৫৪ অভিবাসী আটক, তাদের মধ্যে বাংলাদেশিও টানা বৃষ্টিতে চট্টগ্ররামে জলাবদ্ধতা, হাঁটুসমান পানিতে জনজীবন বিপর্যস্ত ‘২৩ বছর ধরে আমাকে শেষ করার চেষ্টা করছেন, লাভ হয়নি’—সমালোচকদের জবাব রোনালদোর সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২ ভেটেরিনারি হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধে জিরো টলারেন্সের নির্দেশ প্রশান্ত মহাসাগরে পারমাণবিক সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল চীন, উদ্বেগ জাপান-অস্ট্রেলিয়ার রাঙামাটিতে অবৈধ সিএনজি বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি চালকদের রাঙামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি শ্রীলঙ্কার নেগোম্বো কারাগারে ভয়াবহ দাঙ্গা, নিহত ২৫

মোবাইল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

প্রতিনিধি

রাজধানীর কামরাঙ্গীরচরের নবীনগর এলাকার একটি বাসায় মোবাইল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মো. নূর হোসেন নূরা (২৩) নামের এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (২ নভেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। পরে দুপুরের দিকে ময়না তদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) মর্গে পাঠায় পুলিশ।

নূর হোসেন পটুয়াখালীর বাউফল উপজেলার মোহাম্মদ বাবু মিয়ার ছেলে। বর্তমানে কামরাঙ্গীরচরের ঝাউচর বড় মসজিদের গলিতে ভাড়া থাকতেন।

কামরাঙ্গীরচর থানার পুলিশে উপ-পরিদর্শক (এসআই) জাহিদ হোসেন বলেন, আমরা খবর পেয়ে কামরাঙ্গীরচর নবীনগর এলাকার আসাদুজ্জামান আসাদ মিয়ার ৫তলা বাড়ির সামনে রাস্তায় এক যুবককে পড়ে থাকতে দেখি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তিনি বলেন, আমরা স্থানীয় লোকের মুখে জানতে পারি ওই যুবক আসাদুজ্জমান আসাদ মিয়ার বাড়ির পাঁচ তলার বারান্দার গ্রিল দিয়ে মোবাইল চুরির সময় বিদ্যুৎ স্পর্শে নিচে পড়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে মরেদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।

নিহতের বাবা মোহাম্মদ বাবু মিয়া বলেন, আমার ছেলে আগে নিউমার্কেটে ফুটে ব্যবসা করতো। পরে খারাপ একটি চক্রের সঙ্গে মিশে অসৎ পথে চলে যায়। আমরা শুনতে পাই রাত্রে ওর তিন বন্ধু মিলে একটি বাসায় চুরি করতে গিয়েছিল, পরে আমার ছেলে উপর থেকে পড়ে মারা যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!