1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মৃতপ্রায় অর্থনীতিকে টেনে তুলতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে কাজ করছে সরকার - NEWSTVBANGLA
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম
Office 365 Portable + Product Key no Virus (x64) Ultimate ‘সবার আগে বাংলাদেশ’ নীতিতে চীনের সঙ্গে সম্পর্ক আরও গভীর হবে সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে আবার হামলা হলে যুদ্ধ আরও বিস্তৃত হবে, যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া হুঁশিয়ারি আবার হামলা হলে যুদ্ধ আরও বিস্তৃত হবে, যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া হুঁশিয়ারি হরমুজে লক্ষ্য অর্জনে ব্যর্থ যুক্তরাষ্ট্র, নতুন কৌশল খুঁজছে ওয়াশিংটন এক যুবককে একসঙ্গে বিয়ে করলেন তিন বোন রেলের সব তথ্য ও সংবাদ প্রচারে জনসংযোগ পরিচালককে সমন্বয়ের নির্দেশ মৃতপ্রায় অর্থনীতিকে টেনে তুলতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে কাজ করছে সরকার অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির বৈঠক: ব্যাংক ও মুদ্রানীতি নিয়ে আলোচনা

মৃতপ্রায় অর্থনীতিকে টেনে তুলতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে কাজ করছে সরকার

প্রতিনিধি

মৃতপ্রায় অর্থনীতিকে টেনে তুলতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (২৬ জুলাই) রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকার দেশের অর্থনীতিকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়ে গেছে। বর্তমানে দেশে প্রায় চার কোটি শিক্ষিত বেকার। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, একটি পদের বিপরীতে পাঁচ থেকে ছয় লাখ চাকরির আবেদন জমা পড়ছে।

তিনি বলেন, দেশের অর্থনীতিতে পরিবর্তন আনার কাজ চলছে। এ জন্য সময় লাগবে। এখন কর্মমুখী শিক্ষার দিকে আরও বেশি মনোযোগ দিতে হবে। একই সঙ্গে সরকার কৃষিভিত্তিক অর্থনীতিকেও গুরুত্ব দিচ্ছে।

বিএনপির মহাসচিব বলেন, সরকারের মাত্র পাঁচ মাসের মধ্যেই নানা ধরনের আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে। এসব থাকবেই। তবে যে সুযোগ পাওয়া গেছে, তা কোনোভাবেই হেলায় হারানো যাবে না। এই সুযোগ কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে হবে।

তিনি বলেন, বিগত ১৭ বছরে দেশের অর্থনীতি ও বিভিন্ন প্রতিষ্ঠান একেবারে ধ্বংস করে দেওয়া হয়েছে। এখন সেসব প্রতিষ্ঠান পুনর্গঠনের কাজ চলছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সেই কাজ করার যোগ্যতা রয়েছে বলে তিনি মনে করেন।

দেশের জ্বালানি সংকটের বিষয়টি তুলে ধরে মির্জা ফখরুল বলেন, দেশে গ্যাস ও তেলের সংকট রয়েছে। জ্বালানির এই সংকট এখন উন্নয়নের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এটি একটি বড় সমস্যা। এর মধ্যে ইরানে যুদ্ধ চলছে। তাই বিকল্প জ্বালানি আবিষ্কার করতে হবে এবং গ্রিন এনার্জির দিকে মনোযোগ বাড়াতে হবে।

তিনি বলেন, দেশের পরিবর্তনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানকে সহযোগিতা করতে হবে। দেশকে পরিবর্তন করতে হলে সবার আগে নিজেদের পরিবর্তন করতে হবে।

নবীনবরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!